ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
১৪ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চার সাংবাদিককে অবরুদ্ধ, মারধর ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই

নিজস্ব প্রতিনিধ

সাংবাদিকতার কণ্ঠরোধের এমন ন্যক্কারজনক অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

অবৈধ বালু উত্তোলনের তথ্য সংগ্রহ করতে গিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের হাতে চার গণমাধ্যমকর্মীকে অবরুদ্ধ, মারধর ও মব সৃষ্টি করে হেনস্তার ঘটনা ঘটেছে। এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি।

অভিযোগ উঠেছে, সাংবাদিকদের জোরপূর্বক হাতে টাকা ধরিয়ে দিয়ে সেই দৃশ্য ভিডিও ধারণের মাধ্যমে তাঁদের হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। সাংবাদিক আনোয়ার আল শামীম জানিয়েছেন, অবৈধ বালু উত্তোলনের তথ্য সংগ্রহ করতে গিয়ে তিনি সহ চারজন বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের হাতে অবরুদ্ধ ও মারধরের শিকার হন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দেবেন বলেও জানিয়েছেন।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান, শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে তাঁদের সম্মানহানির চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন ঘটনা শুধু সাংবাদিক সমাজের জন্য নয়, স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের জন্যও উদ্বেগজনক।

বিশেষ করে, এ ঘটনার নেপথ্যে কোনো স্বার্থান্বেষী মহলের ইন্ধন কিংবা পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা জরুরি। শুধু ঘটনার তাৎক্ষণিক তদন্ত নয়, এর নেপথ্যের প্রকৃত কারণও উদ্‌ঘাটন করতে হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রকৃত ঘটনা জনসমক্ষে প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ধিক্কার মব সৃষ্টিকারীদের। ধিক্কার সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টাকে।

অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের এমন ঔদ্ধত্যের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান ও কার্যকর পদক্ষেপ দাবি করছি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পেশাগত দায়িত্ব পালনে বাধা, ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

সত্য প্রকাশের পথ কোনোভাবেই রুদ্ধ করা যাবে না। সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা বন্ধ করতে হবে।

সাংবাদিক নির্যাতনের বিচার চাই। মব সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০