ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
১৩ নভেম্বর ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী ইজিবাইক মালিক- শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯ টায় নগরীর ভদ্রা জামালপুর এলাকায় (মাজার গেটের বিপরীতে) সমিতির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। উদ্বোধন শেষে শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়ানো হয়।
অনুষ্ঠানের শুরুতে সমিতির নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির অনেকগুলো ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।
এরই ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান কার্যক্রম চালু করা হয়েছে। সরকারের এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, নগরীতে ইজিবাইক চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালকদের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানামা নিশ্চিত করতে হবে।নগরীর গুরুত্বপূর্ণ মোড় প্রশস্তকরণ, যাত্রী ছাউনি স্থাপনে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

রাসিক প্রশাসক আরো বলেন, নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে একটি সুন্দর, নিরাপদ, সুশৃঙ্খল ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে চাই।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা সমবায় কর্মকর্তা মোছাঃ নাছিমা খাতুন। এতে সভাপতিত্ব করেন ২৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুস সাত্তার।

রাজশাহী ইজিবাইক মালিক- শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি ইমতিয়াজ আহমেদ মিছিল, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম রঞ্জু, যুগ্ম আহ্বায়ক রুমন শরীফ, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান ডাবলু, ২৬ নম্বর ওয়ার্ড (পূর্ব) বিএনপির সভাপতি মোঃ জামিল উদ্দিন এবং যুবনেতা বিপ্লব রহমান নাঈমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

১

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

২

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৩

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৪

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৫

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৬

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৭

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৮

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

৯

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১০

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১১

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১২

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৩

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৪

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৫

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৬

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৭

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৮

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৯

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২০