ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
১৩ নভেম্বর ২০২৬, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পত্নীতলার গগনপুরে পুকুরে বিষ প্রয়োগে পাঙ্গাশ মাছের পোনা নিধনের অভিযোগ, দোষীদের শাস্তির দাবি

পত্নীতলা উপজেলার প্রতিনিধি আব্দুল আজিজ
নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের গগনপুর এলাকায় পূর্বশত্রুতার জেরে আব্দুল ওহাব নামের এক ব্যক্তির পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার পাঙ্গাশ মাছের পোনা মেরে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যায় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় সচেতন মহল দ্রুত সঠিক তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গগনপুর গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব দীর্ঘদিন ধরে গগনপুর এলাকার নিজ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। সম্প্রতি তিনি ওই পুকুরে পাঙ্গাশ মাছের পোনা অবমুক্ত করেছিলেন এবং নিয়মিত পরিচর্যা করে আসছিলেন। প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায়ও সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু কে বা কারা রাতের আধারে বা সন্ধ্যার দিকে পূর্বপরিকল্পিতভাবে ওই পুকুরে বিষ প্রয়োগ করে।
আজ সকালে পুকুরের পাড়ে গিয়ে মাছগুলো মরে ভেসে উঠতে দেখেন মালিক ও স্থানীয়রা। বিষক্রিয়ায় পুকুরের প্রায় সব পাঙ্গাশ মাছের পোনা মারা গেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী আব্দুল ওহাব।
ক্ষতিগ্রস্ত মালিক আব্দুল ওহাব আক্ষেপ করে বলেন, “কার সাথে আমার এমন শত্রুতা থাকতে পারে যে একটি নিরীহ পুকুরের মাছগুলোকে এভাবে বিষ দিয়ে মেরে ফেলল! আমি নিঃস্ব হয়ে গেলাম। এই ধরনের নিকৃষ্ট কাজের সাথে যারা জড়িত, আমি তাদের দ্রুত শনাক্ত করে আইনের মাধ্যমে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকরা জানান, মাছের পুকুরে বিষ প্রয়োগ করে নিঃস্ব করার এমন অপরাধ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এর সুষ্ঠু তদন্ত না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। তাই পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার প্রশাসনের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে প্রকৃত অপরাধীরা দ্রুত আইনের কাঠগড়ায় দাঁড়ায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

১

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

২

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৩

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৪

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৫

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৬

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৭

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৮

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

৯

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১০

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১১

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১২

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৩

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৪

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৫

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৬

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৭

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৮

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৯

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২০