ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
১২ নভেম্বর ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীলের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

 

আলমগীর কবীর হৃদয় | স্টাফ রিপোর্টার

পাবনার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীলের মা তাহমিনা বেগমের মৃত্যুতে পাবনাসহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক, সাহিত্যিক ও সামাজিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে।

গত ১১ নভেম্বর আনুমানিক রাত ১১টা ৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ছয় কন্যা, দুই ছেলে, ১০ জন নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাবনা শহরের বাংলা বাজার ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন চাপাবিবি মসজিদের পেশ ইমাম। পরে আরিফপুর সদর গোরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজা ও দাফন অনুষ্ঠানে দুই শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, নীলিমা নীল দেশের অন্যতম সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উত্তরণ পাবনার সাহিত্য সম্পাদক এবং খোরশেদ আলী-আল-খায়ের প্রাথমিক বিদ্যালয়ের সংগীত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কবি ও কণ্ঠশিল্পী হিসেবেও সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে সুপরিচিত।

তাঁর মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খোরশেদ আলী-আল-খায়ের প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মেজর জেনারেল (অব.) ডা. মোঃ রবিউল হোসেন ও প্রধান শিক্ষক মোঃ সামসুল আলম; জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, পাবনার সভাপতি কবি ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়, সহসভাপতি কবি আলমগীরুল নিউটন ও সাধারণ সম্পাদক নৃত্য প্রশিক্ষক মোঃ সুমন আলী; ঈশ্বরদীর নোঙর-এর সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান; সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহবুবুর হক দুদু; দৈনিক টেন স্টার বিডি টোয়েন্টিফোর-এর ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ার হোসেন রকি; উত্তরণ পাবনার সহসভাপতি কবি মোঃ বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক এটিএম ফজলুল করিম; মহীয়সী সাহিত্য ও পাঠচক্রের সভাপতি কবি রেহানা সুলতানা শিল্পী; কণ্ঠশিল্পী শামীমা সীমা; পাবনা সেলিম নাজির হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলী; বাংলাদেশ কবিতা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মানিক মজুমদার; রাজশাহীর কবি ও গবেষক মোঃ জহুরুল ইসলাম; কবি ইদরিস আলী মধু; পাবনা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আসমা আক্তার খুকি; তালছন্দ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি হাবিবুর রহমান স্বপন; কবি ও রন্ধনশিল্পী, সোনিয়াস কিচেনের স্বত্বাধিকারী সৈয়দা সোনিয়া খাতুন; পাবনা থিয়েটার ৭৭-এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম হেলাল ও যুগ্ম সম্পাদক জাহানারা সিদ্দিকী মুক্তা এবং জেলা ফকির সাধু বাউল শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক।

এছাড়াও কলকাতা থেকে শোক ও সমবেদনা জানিয়েছেন কবি ও লিটলম্যাগ সম্পাদক পিনাকী বসু, কবি ও বাচিকশিল্পী পুষ্পিতা চট্টোপাধ্যায়, কণ্ঠশিল্পী ও সংগঠক মুকুল চক্রবর্তী, কবি তারকনাথ গিরি এবং সাহিত্য লোক পত্রিকার পক্ষ থেকে চন্দ্রনাথ বসু।

শোকবার্তায় তাঁরা মরহুমা তাহমিনা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি প্রিয়জন হারানোর এই কঠিন সময়ে কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীলসহ পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি ও ধৈর্য ধারণের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

১

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

২

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৩

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৪

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৫

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৬

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৭

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৮

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

৯

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১০

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১১

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১২

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৩

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৪

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৫

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৬

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৭

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৮

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৯

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২০