ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
১০ নভেম্বর ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পলাশবাড়ীতে আন্তঃহাইস্কুল ফুটবল লীগের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার আহ্বান

 

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৮ নম্বর মনোহরপুর ইউনিয়নের হালিম নগর উচ্চ বিদ্যালয় মাঠে এঞ্জেলা ক্রীড়া চক্রের আয়োজনে আন্তঃহাইস্কুল ফুটবল লীগের দ্বিতীয় পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) আয়োজিত এ খেলায় মুখোমুখি হয় হালিম নগর উচ্চ বিদ্যালয় ও বরকতপুর উচ্চ বিদ্যালয়। স্থানীয় শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
হালিম নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোহরপুর ইউনিয়নের কুমিদপুর ৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি এবং মনোহরপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল আউয়াল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম খন্দকার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ভোলা মিয়া ব্যাপারী। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন মোঃ আব্দুল মান্নান সরকার। খেলার সাবলীল ও প্রাণবন্ত ধারাভাষ্য প্রদান করেন শাহ মোঃ তপন।
অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও পরিচালনায় নিবেদিতপ্রাণ হিসেবে দায়িত্ব পালন করছেন এঞ্জেলা ক্রীড়া চক্রের সভাপতি এম জি এস মুক্তা মন্ডল। সংগঠনটির ঠিকানা কলাবাগান চৌরাস্তা, ঘোড়াবান্ধা, পলাশবাড়ী, গাইবান্ধা।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল আউয়াল চৌধুরী বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, মাদক বর্তমান সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। মাদকের ভয়াবহ ছোবল থেকে শিক্ষার্থী ও যুবসমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা গেলে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তাদের দূরে রাখা সম্ভব।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি, নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করার লক্ষ্যেই আন্তঃহাইস্কুল ফুটবল লীগের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে এলাকার শিক্ষার্থীরা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুস্থ বিনোদন ও প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।
।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০