ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
১০ নভেম্বর ২০২৬, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রভাষক থেকে ভুয়া ডাক্তারদের গুরু: কালীগঞ্জে মিলন স্যারের ভেটেরিনারি সিন্ডিকেট চক্র সক্রিয়

 

মো: হামিদুজ্জামান জলিল, নিজস্ব স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকাসহ বিভিন্ন গ্রামে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের (বিভিসি) নিবন্ধন ছাড়াই দেদার চলছে গবাদিপশুর চিকিৎসা ও কৃত্রিম প্রজনন। খোদ একটি মহাবিদ্যালয়ের প্রভাষকের প্রত্যক্ষ ইন্ধনে ও প্রশিক্ষণে গড়ে ওঠা এই ভুয়া পশু চিকিৎসক সিন্ডিকেটের অপচিকিৎসায় মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে গবাদিপশু। যত্রতত্র শক্তিশালী অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড ব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগে সম্প্রতি মাঠ পর্যায়ে অনুসন্ধানে থলের বেড়াল বেরিয়ে এসেছে।
অনুসন্ধানে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের বাবরা গ্রামের মো: দানেশ দীর্ঘদিন ধরে কোনো ধরনের কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ (এআই ট্রেনিং) বা ডিপ্লোমা ইন লাইভস্টক সায়েন্স (ডিএলএস) কোর্স ছাড়াই গবাদিপশুতে সিমেন বা কৃত্রিম প্রজনন এবং বিভিন্ন জটিল রোগের চিকিৎসা চালিয়ে আসছেন। পশুপালকদের অভিযোগ, গরুর যেকোনো রোগবালাইয়ে তিনি রেজিস্টার্ড ভেটেরিনারি সার্জনদের মতো দেদারছে অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড প্রয়োগ করছেন। অথচ আইন অনুযায়ী নিবন্ধিত পশু চিকিৎসক ছাড়া এসব জীবনরক্ষাকারী বা ঝুঁকিপূর্ণ ওষুধ ব্যবহারের কোনো সুযোগ নেই।
এ বিষয়ে অভিযুক্ত দানেশের সাথে এই প্রতিবেদকের সরাসরি কথা হলে তিনি নিজের কোনো বৈধ প্রশিক্ষণ না থাকার কথা স্বীকার করেন। তিনি স্বীকার করেন যে, চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা তার উচিত হচ্ছে না। কোনো ধরনের প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা প্রশিক্ষণ ছাড়া তিনি কীভাবে এই ঝুঁকিপূর্ণ পেশায় জড়িয়ে পড়লেন—এমন প্রশ্নের জবাবে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। দানেশ জানান, তিনি বাবরা গ্রামের জামাল আহমেদ মিলন ওরফে ‘মিলন স্যার’-এর কাছ থেকে হাতে-কলমে এই অপচিকিৎসার ‘প্রশিক্ষণ’ নিয়েছেন।
অনুসন্ধানে জানা যায়, মূল হোতা এই জামাল আহমেদ মিলন পেশায় মহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের একজন প্রভাষক। শিক্ষকতার আড়ালে তিনি কালীগঞ্জ শহরের কোলা রোডে অবস্থিত ‘লাইফ সাইন্স ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট’ নামের একটি প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। অথচ বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের কোনো সনদ বা ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ডিগ্রি না থাকা সত্ত্বেও তিনি কীভাবে একটি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষক হন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার মাধ্যমেই তৈরি হচ্ছে শত শত ভূঁইফোড় ও সনদহীন হাতুড়ে পশু চিকিৎসক, যারা মাঠে নেমে খামারি ও সাধারণ কৃষকদের সর্বস্বান্ত করছেন।
তথ্য বলছে, অভিযুক্ত জামাল আহমেদ মিলন বিভিন্ন ব্যক্তি ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ) নিয়ে শহরজুড়ে একটি শক্তিশালী ভেটেরিনারি সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই সিন্ডিকেটের সদস্যরা ৫ থেকে ৬টি মোটরসাইকেলে ১০ থেকে ১২ জনের একটি দলবদ্ধ বহর নিয়ে প্রতিদিন বিভিন্ন গ্রামে ছুটে যান। সেবা প্রত্যাশীর বাড়িতে দলবেঁধে হাজির হয়ে শুরু হয় তথাকথিত গবাদিপশুর চিকিৎসা।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, এই সিন্ডিকেটের ভুল চিকিৎসায় অনেক গবাদিপশু সুস্থ হওয়ার পরিবর্তে আরও অসুস্থ হয়ে পড়ে বা মারা যায়। চিকিৎসায় পশুর অবস্থার অবনতি বা মারা গেলেও পুরো বিল ও ফি নগদ পরিশোধ করতে বাধ্য হন অসহায় কৃষকরা। এ ধরনের অসংখ্য ভুক্তভোগীর মৌখিক অভিযোগের পাশাপাশি বেশ কিছু অডিও ও ভিডিও রেকর্ড এই প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে।
অনুসন্ধানে আরও জানা যায়, ইতিপূর্বে ২০২৪ সালের ১২ ও ১৩ মার্চ দৈনিক প্রতিদিনের সংবাদ ও দৈনিক যশোরসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় এ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সে সময় প্রশাসনের তৎপরতায় কিছুদিনের জন্য চক্রটি গা ঢাকা দিলেও সম্প্রতি তারা পুনরায় বহাল তবিয়তে তাদের অবৈধ কার্যক্রম শুরু করেছে।
বিশেষজ্ঞদের মতে, লাইসেন্সবিহীন ও অপেশাদার ব্যক্তিদের মাধ্যমে গবাদিপশুর চিকিৎসা এবং যত্রতত্র অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড ব্যবহারের ফলে একদিকে যেমন পশুর অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) তৈরি হচ্ছে, অন্যদিকে খামারিরা মারাত্মক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দ্রুত মাঠে সক্রিয় এই হাতুড়ে ডাক্তার সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল ও স্থানীয় খামারিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

১

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

২

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৩

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৪

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৫

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৬

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৭

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৮

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

৯

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১০

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১১

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১২

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৩

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৪

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৫

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৬

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৭

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৮

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৯

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২০