ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
৮ নভেম্বর ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ৩০ বছরের ব্যবহৃত রাস্তা নিয়ে বিরোধ, অবরুদ্ধ অর্ধ শতাধিক পরিবার।

মোঃ আরিফুজ্জামান তুহিন শরীফ, পটুয়াখালী প্রতিনিধি।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে শতাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তা ভেঙে ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন ওই এলাকার শতাধিক পরিবার। নারী, শিশু ও বয়স্কসহ স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রশিদ গাজী, জসিম গাজী, সোহাগ গাজী ও শুভ গাজী নামের কয়েকজন ব্যক্তি জমিটি নিজেদের মালিকানাধীন দাবি করে প্রায় ৩০ বছর ধরে শতাধিক পরিবারের ব্যবহৃত চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। তাঁদের দাবি, জমিটি তাঁদের হওয়ায় এ পথ দিয়ে কাউকে চলাচল করতে দেওয়া হবে না।

ভুক্তভোগী পরিবারগুলোর ভাষ্য, প্রায় ৩০ বছর আগে স্থানীয় সালিশের মাধ্যমে জমির মালিকেরা শতাধিক পরিবারের যাতায়াতের সুবিধার্থে রাস্তাটি ব্যবহারের সুযোগ করে দেন। এরপর থেকে দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই পথ ব্যবহার করে আসছেন। তবে সম্প্রতি জমিটি অন্য একজনের কাছে বিক্রি করার পর থেকেই চলাচলের রাস্তা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে রাস্তার ইট তুলে ফেলে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের।

স্থানীয়রা জানান, এ বিষয়ে প্রশাসনের কাছে আবেদন জানানো হলে চলাচলের সুবিধার্থে রাস্তা ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা সেই নির্দেশনা মানতে রাজি হননি বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে কিছুদিন আগে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাঁদের সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে স্থানীয় বিএনপি নেতা নুরুল আমীন লিটন গাজী উদ্যোগ নিয়ে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করেন এবং চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেন।

তবে সেই মীমাংসার পরও সমস্যার সমাধান হয়নি। শনিবার (৭ নভেম্বর) অভিযুক্ত ব্যক্তিরা পুনরায় রাস্তার ইট তুলে নিয়ে চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে আবারও অবরুদ্ধ হয়ে পড়েছেন শতাধিক পরিবারের সদস্যরা।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তা বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে যাতায়াত, অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য নেওয়া এবং দৈনন্দিন কাজকর্মে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ।

এ অবস্থায় দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের পথটি দ্রুত উন্মুক্ত করে দিয়ে স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানায় যোগাযোগ করা হলে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০