ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
৮ নভেম্বর ২০২৬, ৩:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য ছিল— “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা কে এম মাসুদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এআরডিও, বিআরডিবি জি• মো. মোস্তফা।

সভায় বক্তব্য রাখেন আশার আলো সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের উলিপুর শাখার সভাপতি মো. জহিরুল কবির, উপজেলা শিক্ষক কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম, উলিপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. গোলাম মোস্তফাসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা।

এ সময় উপস্থিত ছিলেন উলিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: মমিনুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উলিপুর উপজেলা শাখার সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু, বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক শাখাওয়াত হোসাইন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজসেবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় উলিপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, স্বপ্ন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, বন্ধু সমবায় সমিতি লিমিটেড, আশার আলো সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, কিসমত মালতিবাড়ী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, পান্ডুল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এবং ফিউচার ডেভেলপমেন্ট মাল্টিপারপাস সমবায় সমিতি লিমিটেডসহ বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, সমবায় আন্দোলন স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।

তারা সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে সমবায়ীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০