
মো: আল-মাহফুজ শাওন, খুলনা।
খুলনা নগরীর ডাকবাংলা এলাকার পুরাতন ভবন ‘ঘড়ি মঞ্জিল’-এর জমি বিক্রিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, তাঁদের প্রাপ্য উত্তরাধিকারী অংশের অধিকার উপেক্ষা করে সৎ বোনদের অজ্ঞাতে জমি বিক্রি করা হয়েছে। শুধু তাই নয়, জমি বিক্রির অর্থও আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ তাঁদের।
ভুক্তভোগীদের দাবি, ঘড়ি মঞ্জিলের সম্পত্তিতে তাঁদের বৈধ উত্তরাধিকার থাকা সত্ত্বেও ন্যায্য অংশ বুঝিয়ে দেওয়া হয়নি।
তাঁরা জমি বিক্রির দলিল যাচাই, অর্থের সঠিক হিসাব প্রকাশ, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী তাঁদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
এখন প্রশ্ন—ঘড়ি মঞ্জিলের সম্পত্তি বিক্রির ক্ষেত্রে প্রকৃত ওয়ারিশদের অধিকার কতটুকু নিশ্চিত করা হয়েছে?
বিষয়টির সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন অভিযোগকারীরা।
ভিডিও নিউজ: মো: আল-মাহফুজ শাওন, খুলনা।
মন্তব্য করুন