ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
৮ নভেম্বর ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দুই সাংবাদিককে কুপিয়ে জখম, হাসপাতালে চিকিৎসাধীন

 

মোঃ আরিফুজ্জামান তুহিন শরীফ, পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর রামদা, চাপাতি ও লোহার পাইপ নিয়ে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) রাত ৯টার দিকে পটুয়াখালী পৌরসভার সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহত দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ও পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য রাজীব দেবনাথ এবং দৈনিক আজকের খবরের সাংবাদিক ইয়াহিয়া শাকুর বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সাংবাদিক রাজীব দেবনাথের অভিযোগ, স্থানীয় হাসান মোল্লা ওরফে ঘাউরা হাসান এবং তাঁর সহযোগীরা ধারালো রামদা, চাপাতি ও লোহার পাইপ নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে রাজীবের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। অন্যদিকে ইয়াহিয়া শাকুরের ডান হাতের কব্জিতে রামদার কোপে গুরুতর জখম হয়।
রাজীব দেবনাথ জানান, হামলার আশঙ্কা থেকে তিনি আগেই মুঠোফোনে পুলিশকে বিষয়টি জানিয়েছিলেন। তবে তাঁর অভিযোগ, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়নি। হামলাকারীরা তাঁদের আহত অবস্থায় সড়কে ফেলে চলে যাওয়ার পর সহকর্মী ও স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।
রাজীবের অভিযোগ, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এর আগেও অভিযুক্ত হাসান মোল্লা তাঁর ওপর হামলা চালিয়েছিলেন। ওই ঘটনায় তিনি পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আগের ঘটনার পর আবারও তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। এছাড়া হামলার আগে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে বিষয়টি জানিয়েছিলেন বলে দাবি করেন রাজীব। তাঁর ভাষ্য, এ সময় মুঠোফোনে ওসি তাঁকে বলেন, সাধারণ ডায়েরি (জিডি) করলেই তো তাকে গ্রেপ্তার করা যাবে না।
এবিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পটুয়াখালী হাসপাতালে গিয়েছিলো। তাছাড়া আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে আহত দুই সাংবাদিকের অভিযোগ, হামলায় জড়িত ব্যক্তিরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে বিভিন্ন স্থানে অবস্থান করছেন। এতে তাঁরা পুনরায় হামলার আশঙ্কা করছেন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, আহত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। পাশাপাশি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০