ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
৭ নভেম্বর ২০২৬, ৮:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে এসে দুই সদস্যের মৃত্যু, পরিবার পাবে ৩ লাখ টাকা ও চাকরি!

নিজস্ব প্রতিবেদক: সাকিব মুন্সী

রাজধানীতে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে ২০২৬-এ অংশ নিতে এসে তীব্র গরমে অসুস্থ হয়ে দুই গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।

ঘটনার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম হাসপাতালে গিয়ে অসুস্থ সদস্যদের খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী জানান, অসুস্থ ও আহত গ্রাম পুলিশ সদস্যদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকার বহন করবে। পাশাপাশি নিহত দুই সদস্যের পরিবারকে ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া প্রতিটি পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরিতে নিয়োগ দেওয়ার আশ্বাস দেন তিনি।

নিহতদের মরদেহ সরকারি খরচে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া এবং সম্মানজনক দাফন-কাফনের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

দুই গ্রাম পুলিশ সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

১

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

২

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৩

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৪

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৫

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৬

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৭

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৮

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

৯

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১০

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১১

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১২

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৩

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৪

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৫

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৬

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৭

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৮

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৯

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২০