
প্রতিনিধি মোঃ সবুজ মাতাব্বর বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে বহুল প্রতীক্ষিত ইসলামি আলোচনা সভা ও বিভাগীয় প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিশিষ্ট ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী সাহেবের এ প্রোগ্রামকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাতবাড়িয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা।
আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
ইসলামপ্রেমী সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন