ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
৭ নভেম্বর ২০২৬, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে চলছে নবান্ন উৎসব মেলা

 

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

বাঙালির বারো মাসে তেরো পার্বণ”—এই প্রবাদের সার্থক রূপ হলো নবান্ন উৎসব। ‘নবান্ন’ শব্দটির সাধারণ অর্থ হলো ‘নতুন অন্ন’ বা নতুন ধান। হেমন্তকালে নতুন আমন ধান কাটা ও ঘরে তোলার পর সেই নতুন চালের প্রথম রান্না ও আহারকে কেন্দ্র করে যে উৎসব পালিত হয়, তাই নবান্ন উত্সব। এটি নিছক কোনো খাদ্যোৎসব নয়, বরং এটি বাঙালির হাজার বছরের প্রাচীন কৃষিভিত্তিক সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এক সময় শুধু গ্রামেই দেখা যেত এই নবান্ন উত্সব। এখন শহরে পালিত হচ্ছে নবান্ন উত্সব।
সাধারণত বাংলা অগ্রহায়ণ মাসের প্রথম দিনে নবান্ন উৎসব উদযাপিত হয় ।অগ্রহায়ণ মাস এলেই বাংলার দিগন্তজোড়া মাঠ সোনালি পাকা ধানে ভরে ওঠে। কৃষকের দীর্ঘ প্রতীক্ষা ও পরিশ্রামের ফসল ঘরে তোলার আনন্দে তাদের মন ভরে ওঠে।

ধান কাটা ও ঢেঁকির আওয়াজ: এ সময় গ্রামের মাঠে চলে ধান কাটার ধুম। ঢেঁকিতে নতুন ধান কোটার শব্দে মুখরিত , হয়ে ওঠে বাড়ির আঙিনা।

নতুন চালের গুঁড়া , দিয়ে তৈরি হয় নানা রকমের পিঠা, পুলি, পায়েস, ক্ষীর, মুড়ি, খই এবং নারিকেলের নাড়ু।
সকালে নতুন ধানের চালের পায়েস তৈরি করে গুরুজনদের পরিবেশন করা হয় এবং কলার পাতায় পায়েস, নাড়ু কাক বা পশুপাখিকে খেতে দেওয়ার রেওয়াজ রয়েছে।

একসময় নবান্ন উৎসব কেবল গ্রামীণ জনপদের গণ্ডিতে সীমাবদ্ধ থাকলেও, বর্তমানে এটি জাতীয় উৎসবে রূপ নিয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে ‘জাতীয় নবান্ন উৎসব উদযাপন করা হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদ্‌যাপন করে।

ঠিক তেমমি রাজশাহী টি, বাধ এলাকায় , পিপরা কনভেনশন সেন্টারে, চলছে এই, নবান্ন উত্সব মেলা । লালনগীতি, বাউল গান, লোকনৃত্য ও পিঠা উৎসব।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ব্যাপক জনপদের আগমন , এই উৎসবে একত্রিত হয়, যা সামাজিক বন্ধনকে দৃঢ় করে।
ঘাম ঝরানো কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফলকে উৎসবের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

বাঙালির চিরায়ত লোকজ গান, কবিতা, নাচ ও মেলা বাঁচিয়ে রাখতে এই উৎসবের জুড়ি নেই। জীবনানন্দ দাশসহ আমাদের বহু কবি-সাহিত্যিক তাঁদের লেখায় নবান্নের এই রূপকে অমর করে রেখেছেন।

আধুনিকতার ছোঁয়া ও যান্ত্রিক জীবনযাত্রায় গ্রামীণ অনেক ঐতিহ্য হারিয়ে যেতে বসলেও নবান্ন উৎসব এখনো বাঙালির হৃদয়ে গভীর ভালোবাসার জায়গা দখল করে আছে। নতুন ফসলের হাসি আর গ্রামীণ সংস্কৃতির মেলবন্ধনে নবান্ন উৎসব আগামী দিনেও বাঙালির প্রাণচাঞ্চল্য ও সম্প্রীতির প্রতীক হয়ে বেঁচে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০