ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
৬ নভেম্বর ২০২৬, ৯:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে একই রাতে ১২টি হিন্দু পরিবারের বাড়ির দরজায় রহস্যজনক চিহ্ন, এলাকাজুড়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: সাকিব মুন্সী

ভোলার চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি পাড়ায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিট থেকে ৯টার মধ্যে একটি রহস্যজনক ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের ১২টি পরিবারের বাড়ির দরজার সামনে সুজি দিয়ে কিছু অজ্ঞাতনামা সাংকেতিক চিহ্ন এঁকে রেখে যায় দুর্বৃত্তরা। তবে কারা, কী উদ্দেশ্যে এবং কেন এসব চিহ্ন এঁকেছে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই এলাকাবাসীর মধ্যে উদ্বেগ, আতঙ্ক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এটি নিছক দুষ্টুমি, কাকতালীয় কোনো ঘটনা, নাকি এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য কিংবা অপরাধমূলক পরিকল্পনা রয়েছে—তা এখনো স্পষ্ট নয়।

এমন সংবেদনশীল ঘটনায় কোনো ধরনের গুজব বা অনুমাননির্ভর তথ্য ছড়িয়ে না দিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

প্রশাসনের প্রতি আহ্বান: ঘটনাটি দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত করা এবং এলাকার হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি দৃষ্টি আকর্ষণ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০