ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
৪ নভেম্বর ২০২৬, ২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কবিরাজির নামে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ধারণের অভিযোগ, কলাপাড়ায় কবিরাজ গ্রেপ্তার

পটুয়াখালী জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রব

পটুয়াখালী কলাপাড়ায় কবিরাজির নামে এক কিশোরীর সঙ্গে অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপন, ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত কবিরাজ মো. তাইজুল ইসলাম মুসাকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া থানার টিয়াখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেপ্তার তাইজুল ইসলাম মুসা পটুয়াখালীর মহিপুর থানার মনসাতলী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুর রাজ্জাক মোল্লা।এসআরবি-৮-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার এজাহার অনুযায়ী, শারীরিকভাবে অসুস্থ ওই কিশোরী লোকমুখে জানতে পারে, মুসা একজন অভিজ্ঞ কবিরাজ। তাঁর কাছে চিকিৎসা নিলে সুস্থ হয়ে উঠবে—এমন আশায় কিশোরীটি তাঁর কাছে যায়।অভিযোগ রয়েছে, চিকিৎসার আড়ালে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন মুসা। এ সময় তাঁর সহযোগীদের সহায়তায় সেসব ঘটনার ভিডিও ধারণ করে রাখা হয়।

পরবর্তীতে কিশোরীর বাবা বিষয়টি জানতে পেরে মুসাকে বিয়ে করার অনুরোধ জানালে তিনি অস্বীকৃতি জানান। একপর্যায়ে অভিযুক্ত ও তাঁর সহযোগীরা ধারণ করা ভিডিওগুলো বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এতে কিশোরী ও তাঁর পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।

এসআরবি-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

১

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

২

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৩

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৪

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৫

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৬

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৭

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৮

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

৯

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১০

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১১

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১২

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৩

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৪

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৫

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৬

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৭

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৮

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৯

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২০