ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২ নভেম্বর ২০২৬, ১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা বিভাগে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে যাচ্ছে নড়াগাতীর সুমাইয়া, সংবর্ধনা দিলেন ইউএনও

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি :

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মভিত্তিক একক অভিনয় প্রতিযোগিতায় খুলনা বিভাগে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে যাওয়ার গৌরব অর্জন করেছে নড়াইলের মেধাবী শিক্ষার্থী সুমাইয়া বিশ্বাস। অসামান্য এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে সংবর্ধনা দিয়েছেন মোঃ জিন্নাতুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

রোববার (১ নভেম্বর ২০২৬) সুমাইয়া বিশ্বাসকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সুমাইয়া নড়াইলের মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী। নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মভিত্তিক ‘রাক্ষসী’ গল্পের ‘বিন্দি’ চরিত্রে একক অভিনয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে সে খুলনা বিভাগে প্রথম স্থান অর্জন করে। খুলনা বিভাগের ১০টি জেলার প্রতিযোগীদের পেছনে ফেলে তার এ সাফল্য অর্জন নিঃসন্দেহে প্রশংসনীয়।

সুমাইয়া বিশ্বাস নড়াইলের দক্ষিণ খাশিয়াল গ্রামের বাসিন্দা। তার বাবা ফরিদ বিশ্বাস এবং মা লাবলী বেগম। তার এ অর্জনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে এবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে সুমাইয়া। ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সে খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নিজের মেধা, প্রতিভা, অধ্যবসায় ও অভিনয়শৈলীর মাধ্যমে জাতীয় পর্যায়েও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে সুমাইয়া। তার এই অর্জন নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে।

কৃতী শিক্ষার্থী সুমাইয়া বিশ্বাসের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তার হাত ধরেই জাতীয় পর্যায়ে আরও উজ্জ্বল হোক নড়াইল ও খুলনা বিভাগের নাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

১

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

২

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৩

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৪

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৫

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৬

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৭

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

৮

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

৯

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১০

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১১

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১২

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৩

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৪

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৫

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৬

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৭

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৮

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

১৯

পটুয়াখালী কুয়াকাটায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশ।

২০