ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
৩০ অক্টোবর ২০২৬, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলীকদমের স্বর্ণপুর বন বিহারে ২২তম কঠিন চীবর দান সম্পন্ন দুই দিনব্যাপী ধর্মীয় আয়োজনে প্রায় এক হাজার পুণ্যার্থীর অংশগ্রহণ, ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্য সংরক্ষণের আহ্বান

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি-

বান্দরবানের আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রোহিনীমোহন কারবারীপাড়ায় অবস্থিত স্বর্ণপুর বনবিহারে শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ২২তম দানোত্তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে।

গত ২৯ অক্টোবর বিকেল ৪টায় শুরু হওয়া এ ধর্মীয় আয়োজন শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ২টা ৩০ মিনিটে সমাপ্ত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত দায়ক-দায়িকা, পুণ্যার্থী ও দর্শনার্থীসহ আনুমানিক ৯০০ থেকে ১ হাজার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যনু মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন।

ধর্মীয় আয়োজনে রাজবন বৌদ্ধ বিহার, রাঙামাটি থেকে বৈশিষ্ট্য মহাথেরো, মুক্তপ্রিয় খোরা, প্রিয়জগত থেরো, সাধনাচার থেরো, দোজয় ভিক্ষু ও ধর্মজয় ভিক্ষু উপস্থিত ছিলেন।

এ ছাড়া আলীকদমের কুরুকপাতা বৌদ্ধ বিহার থেকে আগ্নাধ্যক্ষা থেরো এবং যোগেন্দ্র কারবারীপাড়া বৌদ্ধ বিহার থেকে বিশুদ্ধানন্দ থেরো অনুষ্ঠানে অংশ নেন।

সভাপতির বক্তব্যে ২২তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উদযাপন কমিটির সভাপতি যতীন্দ্র লাল চাকমা অনুষ্ঠানে উপস্থিত পূজনীয় ভিক্ষুসংঘ, অতিথিবৃন্দ, দায়ক-দায়িকা, পুণ্যার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সবার সম্মিলিত সহযোগিতা, আন্তরিকতা ও অংশগ্রহণের কারণে দুই দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় এমন বৃহৎ ধর্মীয় আয়োজন স্থানীয় মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করে। তিনি অনুষ্ঠান আয়োজন ও সম্পন্ন করার জন্য ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদানের কথাও উল্লেখ করেন। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যনু মার্মা বলেন, বৌদ্ধ ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে এ ধরনের ধর্মীয় আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কঠিন চীবর দান শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ত্যাগ, দান, মানবিকতা ও সম্প্রীতির শিক্ষা বহন করে। পাহাড়ে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, প্রথম দিন ২৯ অক্টোবর বিকেল ৪টায় পূজনীয় ভিক্ষুসংঘের মাধ্যমে বেইন ঘর উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

বিকেল ৪টা ১০ মিনিটে বেইন ঘরে পুণ্যার্থীদের ত্রিশরণসহ পঞ্চশীল গ্রহণ, বিভিন্ন দান এবং ধর্মীয় দেশনা শ্রবণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা ৪০ মিনিটে সুতা সিদ্ধ ও রং করা, বিকেল ৫টায় সুতা শুকানো, সন্ধ্যা ৬টায় সুতা গুটানো ও নলিতে ভরা এবং সন্ধ্যা ৭টায় বেইন টানা ও চীবর বোনার কাজ শুরু হয়।

দ্বিতীয় দিন ৩০ অক্টোবর সকাল ৯টায় পূজনীয় ভিক্ষুসংঘের আসন গ্রহণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টা ২০ মিনিটে ধর্মীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠানের শুভারম্ভ হয়।

পরে পুণ্যার্থীরা ত্রিশরণসহ পঞ্চশীল গ্রহণ করেন এবং বুদ্ধপ্রতিবিম্ব দান, অষ্টপরিষ্কার দান, সংঘদান, সহস্র প্রদীপ দান, আকাশপ্রদীপ দানসহ বিভিন্ন দানীয় সামগ্রী উৎসর্গ করেন। সকাল ১০টায় অতিথিদের স্বাগত বক্তব্য এবং ১০টা ১০ মিনিটে পূজনীয় ভিক্ষুসংঘের মঙ্গলময় ধর্মীয় দেশনা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় ভিক্ষুসংঘের ভোজনের আয়োজন করা হয়।

বিকেল পর্বে দুপুর সাড় ১২টায়, শোভাযাত্রাসহ কল্পতরু ও কঠিন চীবর প্রদক্ষিণ করে মঞ্চে আনা হয়। এরপর ভিক্ষুসংঘ ও অতিথিদের বরণ, ধর্মীয় সংগীত পরিবেশন এবং পুণ্যার্থীদের ত্রিশরণসহ পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে দানানুষ্ঠান এগিয়ে যায়।

এ সময় বুদ্ধপ্রতিবিম্ব, অষ্টপরিষ্কার, কল্পতরু, সহস্র প্রদীপ, আকাশপ্রদীপ ও কঠিন চীবরসহ বিভিন্ন দানীয় সামগ্রী উৎসর্গ করা হয়।
দুপুর ২টায় বিশ্বশান্তি ও সর্বজীবের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

পরে কঠিন চীবর দান উদযাপন কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য এবং অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হয়। সবশেষে বেলা ২টা ৩০ মিনিটে পূজনীয় ভিক্ষুসংঘের ধর্মীয় দেশনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

১

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

২

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৩

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৪

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৫

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৬

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৭

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৮

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

৯

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১০

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১১

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১২

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৩

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৪

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৫

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৬

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৭

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৮

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৯

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২০