ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২৯ অক্টোবর ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

 

মোঃ ইয়াছিন সরকার কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে চোরাই সিএনজি অটোরিকশাসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে আরও একজনকে আটক করা হয়।

মুরাদনগর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযানটি পরিচালনা করে। অভিযানে এসআই সুমন তালুকদার, এসআই মো. আরকানুল ইসলাম, এএসআই কাজী সুলতান আহম্মদসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বাখরনগর থোল্লা গ্যাস পাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় পুলিশের চেকপোস্ট দেখে একটি সিএনজি অটোরিকশা পালানোর চেষ্টা করে। পুলিশ সেটি আটক করতে গেলে এর এক আরোহী দৌড়ে পালিয়ে যান। পরে অটোরিকশায় থাকা জুম্মান হোসেন ওরফে জুম্মান ড্রাইভার (৩৩) ও মো. জসিমকে (৩০) আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় আটক দুজন অটোরিকশাটির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাঁরা অটোরিকশাটি চোরাই বলে স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। পরে সেটি জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, আটক দুজনের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মামুন মিয়া (৪৫)-এর অবস্থান শনাক্ত করা হয়। একই দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের সহযোগিতায় কুটি চৌমুহনী এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক জুম্মান হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বেতবাড়িয়া এলাকায়। তিনি বর্তমানে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বসবাস করেন। জসিম চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার দুর্লভেরপাড়া এলাকার বাসিন্দা। মামুন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের গোয়ালী দক্ষিণপাড়া এলাকায়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা আন্তজেলা সিএনজি অটোরিকশা চোর চক্রের সদস্য। তাঁরা দেশের বিভিন্ন স্থান থেকে সিএনজি অটোরিকশা চুরি করে এক জেলা থেকে অন্য জেলায় কেনাবেচা করতেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় মুরাদনগর থানায় মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের বুধবার (২৮ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০