ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২৯ অক্টোবর ২০২৬, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট সীমান্তে দুই বিজিবির অভিযান, প্রায় ২৪ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

ভারতীয় মদ, গরু, প্রসাধনী, কম্বল, চিনি ও বিভিন্ন পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর ও কানাইঘাটসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ও সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ২৮ ও ২৯ অক্টোবর এসব অভিযান পরিচালনা করে। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মদ, গরু, প্রসাধনী, কম্বল, চিনি, দুধ, ফুচকা, রসুন ও ট্রাকের রিমসহ বিভিন্ন পণ্য।

বিজিবির পৃথক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ২৮ অক্টোবর রাতে সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় কয়েকটি অভিযান চালিয়ে মোট ১৩ লাখ ৪১ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করে।

এর মধ্যে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লোভাছড়া বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার সীমান্ত থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাগান বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের সিজারমূল্য ৩ লাখ ১০ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া একই রাতে জৈন্তাপুর, সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক আভিযানিক টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৬০০ পিস ভারতীয় জিলেট গার্ড রেজার, ৪৫৩ পিস নিভিয়া বডি মিল্ক ক্রিম, ৬৯ কেজি ফুচকা, ১৫২ কেজি রসুন ও চারটি গরু জব্দ করে। এসব মালামালের সিজারমূল্য ১০ লাখ ৩১ হাজার টাকা।

অন্যদিকে, ২৯ অক্টোবর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১০ লাখ ৪৫ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করে। ব্যাটালিয়নের দায়িত্বাধীন সোনালীচেলা, ডিবিরহাওর, প্রতাপপুর, বিছনাকান্দি, পান্থুমাই, সংগ্রাম, সোনারহাট, কালাইরাগ ও তামাবিল বিওপির আওতাধীন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

৪৮ বিজিবির অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় কম্বল, গরু, চিনি, দুধ, ফুচকা, প্রসাধনী ও ট্রাকের রিমসহ বিভিন্ন চোরাচালানি পণ্য। এসব পণ্যের আনুমানিক সিজারমূল্য ১০ লাখ ৪৫ হাজার ১০০ টাকা।

৪৮ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ১৯ বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা ভারতীয় মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দুই ব্যাটালিয়নের দেওয়া তথ্য অনুযায়ী, পৃথক এসব অভিযানে জব্দ করা মালামালের মোট সিজারমূল্য ২৩ লাখ ৮৬ হাজার ৬০০ টাকা। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০