ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমতলীতে বিশেষ অভিযান অব্যাহত

 

এস এম নাসির মাহমুদ
আমতলী( বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, ইভটিজিং ও ট্রাফিক আইন লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ২৬ ও ২৭শে অক্টোবর দুই দিনের অভিযানে ১৫৩ টি যানবাহন তল্লাশি করে ২২ টি মামলা করা হয়েছে। এ ছাড়া ০৬ টি যানবাহন আটক করা হয়।

বরগুনার পুলিশ সুপার মো. কুদরত ই খুদার নির্দেশনায় এবং আমতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুদের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

আমতলী থানা অফিসার ইনচার্জ মো ইয়াকুব হোসাইন জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান চালানো হচ্ছে। মাদকসেবী ও কারবারি, কিশোর গ্যাংয়ের সদস্য, জুয়া ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি, ইভটিজার এবং বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং তালিকাভুক্ত ডাকাত ও চোরদের গ্রেফতারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অভিযানের অংশ হিসেবে আমতলীর ট্রাফিক বিভাগের টিআই সঞ্জীব কুমার মিত্র, টিএসআই নারায়ন চন্দ্র ও সার্জেন্ট শহিদুল ইসলাম ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ও ব্যবস্থা গ্রহন করেন। অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানো, শব্দদূষণ সৃষ্টি, হেলমেট ব্যবহার না করা এবং প্রয়োজনীয় কাগজপত্র ও ফিটনেসবিহীন যানবাহন চালানোর অভিযোগে যানবাহন তল্লাশি করা হয়

আমতলীতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

পুলিশ জানায়, বিশেষ অভিযান কার্যকর করতে থানা ও ট্রাফিক পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। পাশাপাশি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের ও সংশ্লিষ্ট থানার সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া গ্রেফতারি পরোয়ানা কার্যকর, অপরাধীদের তালিকা হালনাগাদ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিদিনের অভিযানের ফলাফল পরদিন সকালে পুলিশ কন্ট্রোল রুমে পাঠানোর নির্দেশনাও রয়েছে।

পুলিশের ভাষ্য, এ বিশেষ অভিযানের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এস এম নাসির মাহামুদ
আমতলী বরগুনা
০১৭১২৩৭২৯৬৭

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০