ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২৭ অক্টোবর ২০২৬, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দনাইশে এসআরবি সদস্যরা এক আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে ও গ্রেপ্তার ৫ জন

 

চট্টগ্রাম বিশেষঃ নয়ন দাশ

চট্টগ্রামের চন্দনাইশে ২০টিরও বেশি মামলার পরোয়ানাভুক্ত ও এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা অতর্কিত হামলার শিকার হয়েছেন। এতে ব্যাটালিয়নের অন্তত পাঁচজন সদস্য আহত হয়েছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসআরবি সদস্যরা আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।পরবর্তীতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার এবং দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করেছে পুলিশ ও এসআরবি। আজ সোমবার সকালে এসআরবি-৭-এর মুখপাত্র ও সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। কর্মকর্তারা জানান, গত ২৪ অক্টোবর বিকেলে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাই মাদারি গ্রাসের ঘাটকুল পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মূল অভিযুক্ত মো. আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টিরও বেশি মামলা রয়েছে। এসআরবি জানায়, আলমগীরের উপস্থিতি টের পেয়ে তাকে গ্রেপ্তারের জন্য এসআরবি টিম ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকারী দলের উপস্থিতি বুঝতে পেরে আলমগীর চিৎকার করে তার অনুসারীদের জড়ো করেন।মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, আসামী আলমগীরের ডাকে ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অতর্কিত আক্রমণ চালায়। এতে ৪-৫ জন এসআরবি সদস্য আহত হন।
তিনি আরও জানান, হামলাকারীরা মারমুখী হয়ে উঠলে জানমাল ও সরকারি অস্ত্র-গোলাবারুদ রক্ষায় এসআরবি সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।
ঘটনার পর গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে এসআরবি-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশ যৌথভাবে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে হামলার ঘটনায় জড়িত আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—মঞ্জুর ইসলাম (৩৯), মো. নবাব শরীফ ওরফে নবাব মিয়া (৩৪), মেহেদী হাসান সিফাত (২৩), জাহাঙ্গীর আলম (২৮) এবং আজিজুর রহমান সবুজ (২১)। তাঁরা সবাই একই এলাকার বাসিন্দা। তবে ঘটনার মূল অভিযুক্ত ও একাধিক মামলার পলাতক আসামি আলমগীরকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।
উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তারদের পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চন্দনাইশ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০