ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২৫ অক্টোবর ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ১৪ নভেম্বর নির্বাচন

 

শরিফ মিয়া ইসলাম পুর জামাল পুর,,,

জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ নভেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত ফি জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা।

রোববার (২৫ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এস এম এ হালিম দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামপুর প্রেসক্লাবের মোট ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহের ফি ৫ হাজার টাকা, সাধারণ সম্পাদক পদে ৪ হাজার টাকা এবং অবশিষ্ট ৯টি পদের প্রতিটির জন্য ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাহিত্য সম্পাদক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক, দপ্তর ও প্রচার সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য পদে ১ জনকে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, ২৬ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং ২৮ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। ১ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিল এবং ৩ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম নির্ধারণ করা হয়েছে। ৪ নভেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ এবং ৬ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। ৭ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

তফসিলে আরও উল্লেখ করা হয়েছে, ১৩ নভেম্বর সকাল ১১টা থেকে বিকেল ২টা পর্যন্ত মক ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এরপর ৩টায় ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাংবাদিকদের উপস্থিতিতে প্রেসক্লাবের নোটিশ বোর্ডে নির্বাচনী তফসিল টাঙানো হয়।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল প্রার্থীকে ঘোষিত নির্বাচনী তফসিল অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০