ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২৫ অক্টোবর ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরে ধোপাখোলা স.প্রা. বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ

মালিকুজ্জামান
যশোর সদর উপজেলার ধোপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে প্রায় ১০০ মণ জ্বালানি কাঠ বিক্রির অভিযোগ উঠেছে। অনুমতি ছাড়া বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় রুম্মন হোসাইন নামে জনৈক যুবকের বিরুদ্ধে। দুর্গাপূজার ছুটির সুযোগে বিদ্যালয় প্রাঙ্গণের বেশ কটি গাছের ডাল কেটে তা জ্বালানি হিসেবে বিক্রি করা হয়েছে। এই অভিযোগ স্থানীয়দের। এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কাটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও নিয়মনীতি অনুসরণ করা প্রয়োজন। কিন্তু ধোপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কাটার আগে বিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয়দের জানানো হয়নি। রুম্মন হোসাইনের নেতৃত্বে ডাল কাটা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের একাংশ ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি প্রতিষ্ঠানের গাছ কাটা বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। নিয়মনীতি না মেনে এভাবে গাছের ডাল কেটে জ্বালানি বিক্রির বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনা ঘিরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক আলোচনা সমালোচনা চলছে।
এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি মোফাজ্জল হোসেন জানান, তাঁকে ফোনে মৌখিক বিষয়টি জানানো হয়েছিল। তিনি বলেন, আমি বলেছি, স্কুল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাই মতামত দিলে ডাল কাটা যাবে। তার আগে নয়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সরকারি বিদ্যালয়ের গাছের ডাল কাটার আগে বিদ্যালয় পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর কথা। কিন্তু এ ক্ষেত্রে ঘটেছে উল্টো। তাঁদের মতে, সরকারি সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
অভিযোগের বিষয়ে রুম্মন হোসাইন ভুল স্বীকার করে বলেন, পূজার ছুটি থাকায় তাৎক্ষণিক এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবাইকে না জানিয়ে ও অনুমতি না নিয়ে কাজটি করা আমার ঠিক হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুইটি জানান, গাছের ডাল কাটার পর স্থানীয় লোকজন তাঁকে ফোন করে বিষয়টি জানান। পরে তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন। স্কুল খোলার পর বিষয়টি নিয়ে কমিটির সাথে আলোচনা করা হবে।
সরকারি বিদ্যালয়ের গাছের ডাল কাটার প্রয়োজনীয় অনুমতি, নিয়মনীতি অনুসরণ এবং বিক্রির অর্থের হিসাব যাচাই করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি স্থানীয়দের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০