ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২৩ অক্টোবর ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলীকদমে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় বাড়ির সামনের রাস্তার পাশে একটি তেঁতুলগাছের ডালে ঝুলন্ত অবস্থায় মো. মোজাম্মেল হক (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সফুরঘোনা পাহাড়তলী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল হক ওই এলাকার আবু সুফিয়ানের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। তাঁর চার মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে মামলার হাজিরার জন্য দুই হাজার টাকা চাওয়া নিয়ে মোজাম্মেল হকের সঙ্গে তাঁর মায়ের কথা-কাটাকাটি হয় বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে প্রস্রাব করার কথা বলে তিনি ঘর থেকে বের হন। দীর্ঘ সময় পার হলেও ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি করেন।

পরে তাঁরা ঘুমিয়ে পড়েন।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মোজাম্মেল হকের স্ত্রী খালেদা বেগম ঘুম থেকে উঠে বাড়ির সামনের রাস্তার পাশে একটি তেঁতুলগাছের ডালে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁরা রশি কেটে মরদেহটি গাছ থেকে নামিয়ে বাড়ির ভেতরে নিয়ে যান।

প্রাথমিক অনুসন্ধানে আরও জানা গেছে, মোজাম্মেল হক একটি চুরির মামলার আসামি ছিলেন। গত মাসে ওই মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগের পর জামিনে মুক্তি পান। আগামী ২৮ অক্টোবর মামলাটিতে তাঁর আদালতে হাজিরার দিন ধার্য ছিল।

খবর পেয়ে শুক্রবার বেলা ১১টার দিকে আলীকদম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০