ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২৩ অক্টোবর ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন

 

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে ঘাতক কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হয়ে কালীগঞ্জ থানার এক উপপরিদর্শক (এস আই) এবং স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। একইসঙ্গে এ ঘটনায় সঙ্গী এক এস আই এবং গাড়িচালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে উপজেলার কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) এবং উপজেলার তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে ও স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫)।

দুর্ঘটনায় আহতরা হলেন, কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাবেদ ওমর (২৮) ও পুলিশের গাড়িচালক রাব্বি (২৮)। তাদের মধ্যে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় এসআই জাবেদ ওমরকে ঢাকায় উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তুমুলিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী অহিদ মিয়াকে (৪৫) গ্রেপ্তার করতে রাত পৌনে তিনটার দিকে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। বসতবাড়ি থেকে আসামি আহিদকে গ্রেপ্তারের পর তাকে বহনকারী গাড়িটি থানায় ফিরছিল। পথিমধ্যে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে গাড়ি থামিয়ে এসআই মিজানুর রহমান, এসআই জাবেদ ওমর ও চালক রাব্বি সড়কের পাশে দাঁড়িয়ে স্থানীয় বিএনপি নেতা রফিক মোল্লার সঙ্গে কথা বলছিলেন।

কথা বলার একপর্যায়ে ঘোড়াশালমুখী একটি দ্রুতগতির অজ্ঞাত কাভার্ডভ্যান তাদের সজোরে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে চারজনই গুরুতর রক্তাক্ত আহত হন। সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে রাত ৩টা ৫০ মিনিটে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে মারাত্মক আহত দুই পুলিশ কর্মকর্তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৭ মিনিটে এস আই মিজানুর রহমান মারা যান। চালক রাব্বিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান সফলভাবে শেষ করে ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আমাদের সহকর্মী এসআই মিজানুর রহমান ও স্থানীয় রফিক মোল্লা মারা গেছেন এবং এস আই জাবেদ ঢাকা মেডিকেল কলেজ( ঢামেক)হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

১

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

২

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৩

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৪

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৫

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৬

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৭

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৮

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

৯

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১০

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১১

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১২

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৩

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৪

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৫

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৬

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৭

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৮

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৯

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২০