
নিজস্ব প্রতিনিধি
আগামী ২৬ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য পরিস্থিতি অনুযায়ী, ২৭–৩০ অক্টোবরের মধ্যে উপকূলীয় এলাকায় এর প্রভাব পড়তে পারে।
২৮ অক্টোবর থেকে ৩–৪ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা!
সম্ভাব্য ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকাগুলো পর্যবেক্ষণে রাখা জরুরি।
বাংলাদেশে কী প্রভাব পড়তে পারে?
ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে এর সম্ভাব্য গতিপথ ও শক্তির ওপর নির্ভর করে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে।
বিশেষ সতর্কতা: ঘূর্ণিঝড়ের গতিপথ, শক্তি ও আঘাতের সময় পরিবর্তিত হতে পারে। তাই আতঙ্কিত না হয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুসরণ করুন।
কৃষকদের প্রতি অনুরোধ, যেসব জমির ধান পেকে কাটার উপযোগী হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত সংগ্রহের প্রস্তুতি নিন।
মন্তব্য করুন