ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২২ অক্টোবর ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অটোচালকের বাড়িতে চুরি, যুবক গ্রেফতার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে অটোচালকের বাড়িতে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনায় সোহান (১৯) নামে এক যুবকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার মানিকচাঁদ পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোহান ওই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই বিকেলে কয়রাকুড়ি গ্রামের অটোরিকশা চালক খলিলুর রহমান সপরিবারে ভটপুর গ্রামের আত্মীয় বাড়ি বেড়াতে যান। রাতে ফিরে দরজা ঠিকঠাক দেখলেও ঘরে থাকা প্লাস্টিকের ওয়্যারড্রোবে রাখা কানের একজোড়া স্বর্ণালঙ্কার ও নগদ বিশ হাজার টাকা চুরি হয়ে দেখতে পান। ঘটনা প্রকাশ হলে একপর্যায়ে সোহান জনসম্মুখে নিজের চুরির সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। পরে তার সাথে জড়িত রয়েছে বলে স্থানীয় এক যুবকের নাম বলে। পরবর্তীতে ওই যুবককে ডেকে কোনপ্রকার যোগসূত্র না পেয়ে এলাকাবাসী তাকে ছেড়ে দেন। কয়েকদিন পর সোহান খলিলুর রহমানের প্রতিবেশি স্যানিটারি ও ইলেক্ট্রিক মিস্ত্রী মুক্তারের নাম বলে। এভাবে একেক সময় একে জনের নাম বলে ও একেক তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। ফলে চুরির ওই ঘটনা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়।
এদিকে স্থানীয় একটি চক্র ইলেক্ট্রিক মিস্ত্রী মুক্তারকে ফাঁসাতে চাপ প্রয়োগ করতে থাকে। ভুক্তভোগী খলিলুর রহমানকে প্রতিকার পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে নানা ধরণের সুবিধা নেয় এবং ক্ষতিপূরণ আদায়ে কমিশনে চুক্তি করে। ফলে ভুক্তভোগী খলিলুর রহমানও বিষয়টি নিয়ে দ্বিধাদ্ব›েদ্ব পড়ে যান। একপর্যায়ে তার আবেদনের প্রেক্ষিতে পুলিশ অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণ করে।
জানা গেছে, সোহান ইলেক্ট্রিক মিস্ত্রী মুক্তারের সাথে সহযোগী হিসেবে কাজ করতো। লেনদেন নিয়ে মুক্তারের সাথে তার মনোমালিন্য থাকায় সে মুক্তাকে ফাঁসাতে চুরির ঘটনায় জড়িয়ে দেয়। সোহানের কথামতো স্থানীয় চক্রটি মুক্তারকে দায়ী করলেও মুক্তারের এমন কোন চারিত্রিক বৈশিষ্টের প্রমাণ দিতে পারেননি।
স্থানীয় সূত্র জানায়, মূলত মুক্তার স্বচ্ছল বিধায় তাকে চাপে ফেলে ক্ষতিপূরণ আদায় এবং নিজেরা ওই ক্ষতিপূরণের ভাগ-বাটোয়ারা নিতে সিন্ডিকেট করেছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফসান আল আলম জানান, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে জড়িয়ে থাকলে তাকে হয়রাণী করা হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

১

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

২

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৩

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৪

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৫

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৬

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৭

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৮

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

৯

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১০

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১১

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১২

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৩

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৪

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৫

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৬

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৭

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৮

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৯

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২০