ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২১ অক্টোবর ২০২৬, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলের পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
বিশেষ প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী পাঁচজন নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। এলাকার দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি ও ঐক্য অটুট রেখে আগামী নির্বাচনে নিজ এলাকার প্রার্থীকে বিজয়ী করতে আলোচনার মাধ্যমে যোগ্য একজনকে একক প্রার্থী হিসেবে মনোনীত করার বিষয়ে তাঁরা ঐকমত্য পোষণ করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় বাগুডাঙ্গা, মূলশ্রী, চর সিংগাতী, চাপাইল ও চর মধুপুর—এই পাঁচ গ্রামের শত শত মানুষের অংশগ্রহণে একটি বহর সি এম বি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে যাত্রা শুরু করে। পরে তাঁরা পাখিমারা এলাকার তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি ভোজের আয়োজন করা হয়।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করা পাঁচজন হলেন—নাদিরা হক জোসনা, সিকদার আহমেদুজ্জামান মিরাজ, মল্লিক কামরুজ্জামান হিটু, খান মফিজুর রহমান মফিজ ও শেখ আরিফুল ইসলাম আরিফ।

এ সময় প্রার্থীরা বলেন, বাগুডাঙ্গা, মূলশ্রী, চর সিংগাতী, চাপাইল ও চর মধুপুর গ্রামের মানুষ শত বছর ধরে সামাজিকভাবে ঐক্যবদ্ধ। অতীতের মতো বর্তমানেও তাঁরা সেই ঐক্য ধরে রাখতে চান। চেয়ারম্যান পদে প্রত্যেকে নিজ নিজ প্রার্থিতা ঘোষণা করলেও ব্যক্তিগত আকাঙ্ক্ষার চেয়ে এলাকার বৃহত্তর স্বার্থ ও সামাজিক ঐক্য তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

তাঁরা আরও বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেদের এলাকার প্রার্থীকে বিজয়ী করতে সম্মিলিত আলোচনা ও পারস্পরিক মতামতের ভিত্তিতে পাঁচজনের মধ্য থেকে একজন যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে। এরপর সবাই একযোগে সেই প্রার্থীর পক্ষে কাজ করবেন।

প্রার্থীদের ভাষ্য, নির্বাচনে জয়লাভের লক্ষ্যে তাঁরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চান না; বরং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চান। যেকোনো পরিস্থিতিতে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিজয় অর্জনের প্রত্যয় ব্যক্ত করে তাঁরা বলেন, “ঐক্যই আমাদের হাতিয়ার। ইনশাআল্লাহ, আমরা ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনব।”

স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, পূজামণ্ডপ পরিদর্শন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ কর্মসূচি শেষ হয়। পাঁচ গ্রামের মানুষের এই সম্মিলিত উদ্যোগ আসন্ন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে পাঁচ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে কাকে একক প্রার্থী হিসেবে মনোনীত করা হবে, তা আলোচনার মাধ্যমে পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

১

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

২

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৩

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৪

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৫

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৬

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৭

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৮

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

৯

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১০

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১১

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১২

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৩

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৪

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৫

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৬

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৭

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৮

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৯

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২০