ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
১৯ অক্টোবর ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, নজর কাড়ছে নাটোর জেলা পুলিশের তৎপরতা

মোঃ সুজন মাহমুদ | স্টাফ রিপোর্টার

শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর রাখতে মাঠপর্যায়ে তৎপরতা জোরদার করেছে নাটোর জেলা পুলিশ। বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইফতে খায়ের আলম।

গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখে তিনি নলডাঙ্গা থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এর আগে ১৭ অক্টোবর গুরুদাসপুর ও বাগাতিপাড়া থানার বিভিন্ন পূজামণ্ডপও পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মনোয়ার জাহানসহ নাটোর জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

দুর্গোৎসবকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবের আনন্দ অক্ষুণ্ন রাখতে নাটোর জেলা পুলিশের এই মাঠপর্যায়ের কার্যক্রম বিশেষ গুরুত্ব বহন করছে। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলমের সরেজমিন তদারকি ও নিরাপত্তাবিষয়ক নির্দেশনা উৎসবকেন্দ্রিক পুলিশি কার্যক্রমে দায়িত্বশীলতার প্রতিফলন ঘটাচ্ছে।

সম্প্রীতির বন্ধনে উৎসব হোক আনন্দময়, নিরাপত্তার সুরক্ষায় প্রতিটি মুহূর্ত হোক নির্বিঘ্ন—এই প্রত্যয়ে জনগণের পাশে নাটোর জেলা পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০