ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
১৮ অক্টোবর ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবান- রাঙ্গামাটি সড়কে তিন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী

 

মুহাম্মদ আকাশ
,বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যাতায়াতের ভোগান্তি কমানো এবং নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটি- চন্দ্রঘোনা-বাঙ্গালখালিয়া-বান্দরবান সড়কের তিনটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এসব সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শনিবার (১৭ অক্টোবর) সকালে বান্দরবান সড়কের বাগান এলাকা, ডাকবাংলো-মুসলিমপাড়া টেক্সি ব্রিজ এবং মুসলিমপাড়া আরসিসি ব্রিজের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

সেতুগুলো নির্মিত হলে সংশ্লিষ্ট এলাকার ও পর্যটকের মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচল, কৃষিপণ্য পরিবহন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারেও ইতিবাচক ভূমিকা রাখবে এসব সেতু।

সড়ক বিভাগের তথ্যমতে, তিনটি সেতু নির্মাণে মোট ১২ কোটি ৪১ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে একটি হলো ৪ কোটি ৩১ লাক আরেকটি ৪ কোটি ২২ লাক ও ৩ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য আব্দুল মাবুদসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

এসময় মন্ত্রী বলেন, সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন একটি এলাকার অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির অন্যতম প্রধান শর্ত। মানসম্মত সেতু নির্মাণের মাধ্যমে মানুষের যাতায়াতের পাশাপাশি পণ্য পরিবহন ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সড়ক অবকাঠামোর উন্নয়ন ও যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সেতুগুলোর নির্মাণকাজ যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ে সম্পন্ন হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে তা সহায়ক হবে।

স্থানীয়রা বলেন, এই সেতুগুলোর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বান্দরবানের সড়ক যোগাযোগ আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

১

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

২

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৩

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৪

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৫

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৬

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৭

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৮

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

৯

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১০

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১১

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১২

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৩

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৪

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৫

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৬

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৭

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৮

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৯

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২০