ব্রেকিং নিউজ
মোঃ জিয়াউর রহমান
১৭ অক্টোবর ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবান পার্বত্য জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুর্গাপূজার নিরাপত্তা, পর্যটকদের সুরক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

 

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান পার্বত্য জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, পর্যটকদের নিরাপত্তা এবং শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

এ সময় উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি; বান্দরবান বিজিবি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি; বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা এবং পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধ, পর্যটনকেন্দ্রের নিরাপত্তা এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গৃহীত নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, বান্দরবান পার্বত্য জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে।

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপ, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও পূজারিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে দুর্গোৎসব উদ্‌যাপনে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

পর্যটকদের নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপার বলেন, বান্দরবান একটি সম্ভাবনাময় পর্যটন জেলা। দেশ-বিদেশ থেকে আগত পর্যটকদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করা জেলা পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। পর্যটনকেন্দ্র, গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল ও পর্যটকদের যাতায়াতের পথে নিরাপত্তা জোরদার, অপরাধ প্রতিরোধ এবং পর্যটকবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ ক্ষেত্রে পর্যটক, স্থানীয় জনগণ, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশ সুপার আরও বলেন, প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা আরও সুদৃঢ় করা সম্ভব। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত অতিথিরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, ধর্মীয় সম্প্রীতি অটুট রাখা, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০