ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
১৭ অক্টোবর ২০২৬, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

​শ্রীপুরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও জমি দখলের অভিযোগ,

 

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে জমিজমাসংক্রান্ত বিরোধ ও জবরদখলের চেষ্টাকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত ১৬ অক্টোবর (বুধবার) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

​এ ঘটনায় ভুক্তভোগী মো. হেকমত আলী (৭১) বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—দক্ষিণ ভাংনাহাটি এলাকার মৃত মোহাম্মদ আলীর দুই ছেলে মো. আসাবুদ্দিন (৫৫) ও সাইজুদ্দিন (৫৩); সাইজুদ্দিনের চার ছেলে মনির (৩৫), মো. জনি (৩৩), মো. রনি (৩০) ও জিহাদ (২৬); এবং মো. আসাবুদ্দিনের ছেলে সুজন (২৮)।

​লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর মৌজাস্থিত এসএ ৫৮০, আরএস ১১০০ নম্বর খতিয়ানের এসএ ১৩৩৭ ও আরএস ৫৮৭১ নম্বর দাগে ১৫ শতাংশ জমি খরিদসূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন হেকমত আলী। তবে কোনো ছেলেসন্তান না থাকার সুযোগে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে ওই জমি দখলের চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

​এরই ধারাবাহিকতায় ঘটনার দিন রাতে আসামিরা রামদা, লাঠি, লোহার রড ও চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে হেকমত আলীর বসতবাড়িতে প্রবেশ করে। এ সময় হেকমত আলী ঘর থেকে বের হলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করা হয় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়।

​তাকে বাঁচাতে মেয়ে মানছুরা (৩০) ও নাতনি রত্না (১৮) এগিয়ে এলে আসামিরা তাদের ওপরও হামলা চালায়। অভিযোগে উল্লেখ করা হয়, ২ নম্বর আসামি সাইজুদ্দিন মানছুরার জামাকাপড় টেনে শ্লীলতাহানি ঘটান এবং ৩ নম্বর আসামি মনির তার গলায় থাকা ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন (যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা) ছিনিয়ে নেন। অন্য আসামিরা লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে তাদের গুরুতর আহত করেন।

​পরে ভুক্তভোগীদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে কেটে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

​তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা দাবি করেন, “জমিটি প্রকৃতপক্ষে আমাদের। সেখানে আমাদের টাঙানো সাইনবোর্ড তারা ফেলে দিয়েছিল।”

​এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলম জানান, “এ ঘটনায় লিখিত একটি অভিযোগ পেয়েছি। খবর পেয়ে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

১

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

২

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

৩

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৪

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৫

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৬

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৭

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৮

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৯

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

১০

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১১

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১২

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১৩

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৪

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৫

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৭

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৮

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৯

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০