ব্রেকিং নিউজ
মোঃ জিয়াউর রহমান
১৬ অক্টোবর ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎ডোমারে সরকারি আশ্বাসে মেলেনি সুফল, অবশেষ নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারে এলাকাবাসী

‎শোভন ভট্টাচার্য্য, নীলফামারী।
‎​
‎দীর্ঘদিন ধরে অবহেলিত একটি সড়ক। খানাখন্দে ভরা রাস্তায় চলাচলে প্রতিনিয়ত পোহাতে হতো চরম দুর্ভোগ। সংবাদমাধ্যমে খবর প্রকাশের পরও নেওয়া হয়নি কোনো সরকারি পদক্ষেপ। অবশেষে সরকারি উদ্যোগের অপেক্ষা ছেড়ে দিয়ে নিজেরাই সড়ক সংস্কারের কাজে নেমে পড়েছেন নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের বাসিন্দারা।
‎​স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টা এবং মো. রাশেদুজ্জামান মিন্টুর আর্থিক সহযোগিতায় আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে সড়কটির সংস্কারকাজ শুরু হয়। ইউনিয়নের ‘যাদুর বাঁধ’ এলাকা থেকে এ কাজের সূচনা করা হয়।
‎​জানা গেছে, সংস্কারের অভাবে সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছিল। প্রতিদিন হাজারও মানুষের যাতায়াতে পোহাতে হতো সীমাহীন দুর্ভোগ। একাধিকবার সড়কটির দুরবস্থা নিয়ে সংবাদ প্রকাশিত হলেও প্রশাসনিক কোনো পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েন স্থানীয়রা। পরবর্তীতে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকাবাসী একজোট হয়ে নিজেরাই রাস্তাটি চলাচলের উপযোগী করার উদ্যোগ নেন।
‎​সংস্কারকাজে যুক্ত স্থানীয়রা জানান, সড়কটি প্রবীণ জননেতা ও প্রয়াত বজলার রহমান বজু মেম্বারের কবরস্থান সংলগ্ন পাকা রাস্তা থেকে শুরু হয়ে আব্দুল মালেকের বাড়ি, মকবুলার রহমানের বাড়ি এবং যাদুর বাঁধ হয়ে দাসপাড়া পর্যন্ত বিস্তৃত। প্রাথমিক পর্যায়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্থানগুলোর কাজ শুরু করা হলেও পর্যায়ক্রমে পুরো সড়কটি সংস্কারের পরিকল্পনা রয়েছে তাদের।
‎​এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, “রাস্তাটি সংস্কার হলে পুরো এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াত অনেক সহজ হবে। সরকারি উদ্যোগের জন্য হাত গুটিয়ে বসে না থেকে নিজেরা এগিয়ে আসার এ ঘটনা সামাজিক দায়বদ্ধতা ও ঐক্যের এক অনন্য ও ইতিবাচক দৃষ্টান্ত।”
‎সরকারি আশ্বাসে মেলেনি সুফল, অবশেষ নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারে এলাকাবাসী
‎
‎শোভন ভট্টাচার্য্য, নীলফামারী

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৩ লাখ টাকা জরিমানা

১

নড়াগাতীর পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন

২

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার শোক প্রকাশ

৩

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

৪

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

৫

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৬

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৭

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৮

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

৯

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

১০

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

১১

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

১২

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৩

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১৪

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১৫

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৬

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৭

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৮

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৯

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

২০