ব্রেকিং নিউজ
মোঃ জিয়াউর রহমান
৯ অক্টোবর ২০২৬, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতির বার্তা ডিআইজি আশিক সাঈদের, নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

 

মোঃ সুজন মাহমুদ নিজস্ব স্টাফ রিপোর্টার

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ, পিপিএম। পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, পূজা উদ্‌যাপন কমিটি ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। তাঁর এ উদ্যোগকে কেন্দ্র করে দুর্গাপূজায় শান্তি, সম্প্রীতি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা আরও জোরালো হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ‘পদ্মা’ সম্মেলন কক্ষে রাজশাহী রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলার পূজা উদ্‌যাপন পরিষদ ও পূজা উদ্‌যাপন ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি মোঃ আশিক সাঈদ বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করতে পুলিশ ও পূজা উদ্‌যাপনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে। কোথাও কোনো সমস্যা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

ডিআইজি আরও বলেন, সবার সম্মিলিত সহযোগিতা, সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়েই উৎসবমুখর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে পুলিশ, পূজা উদ্‌যাপন কমিটি এবং স্থানীয় জনগণের পারস্পরিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় রাজশাহী রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলার পূজা উদ্‌যাপন পরিষদ ও পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ সময় রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনের প্রত্যাশায় ডিআইজি আশিক সাঈদের এ মতবিনিময় সভা উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণ পাড়া থানা পুলিশের সফল অভিযান ৩৬ গা’জা উদ্ধার করেন

১

মাদক ব্যবসায়ী মো: মোশারেফ হোসেন @ মোশারফ হোসেন (৩৮) পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ৩৬৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার।

২

খুলনা আদ-দ্বীন হাসপাতালের এনআইসিইউতে যান্ত্রিক ত্রুটি, নবজাতকদের নিয়ে ছুটছেন স্বজনেরা

৩

দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতির বার্তা ডিআইজি আশিক সাঈদের, নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

৪

পেশাদার_চোর_জাকির_গ্রেফতার

৫

কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পি”স্তল, ০৭ রা”উন্ড গু”লি ও ৩৬,০০০ পিস ইয়া”বা উ”দ্ধার; পিকআপসহ মা”দক ব্যবসায়ী গ্রেফ”তার

৬

২০ কেজি গাঁজাসহ ট্রাক উদ্ধার ০৩ মাদক কারবারী গ্রেফতার

৭

টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগে বিশেষ অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করে বাংলাদেশ কোস্ট গার্ড। যার আনুমানিক বাজার মূল্য ৪২ কোটি টাকা।

৮

একটা গাড়ির ভিতর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

৯

খুলনায় পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রাজু মোড়ল গ্রেপ্তার

১০

এই কলম গুলো রাস্তাঘাটে কোথাও পড়ে থাকতে দেখলে দয়া করে কেউ তুলবেন না। কলম গুলিতে বোম ফিটিং করা আছে। আর যত পারবেন পোস্টটি শেয়ার করুন। বাংলাদেশকে সুরক্ষিত রাখা প্রত্যেকটি বাংলাদেশীদের দায়িত্ব। ঘরের প্রতিটি বাচ্চাকে সচেতন করুন।

১১

চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক

১২

ব্রিজের রেলিং না থাকায় শিশু পানিতে পড়ে মৃত্যু হয়

১৩

সাতক্ষীরা আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব: জাহিদুল ইসলাম

১৪

ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী

১৫

কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৬

স্ত্রীর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী

১৭

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায়

১৮

ঈদের নামাজ আদায় নিয়ে দ্ব’ন্দ্ব, ১৪৪ ধারা জারি

১৯

ঈদে নতুন জামা কিনে” ফেরার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

২০