ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
১২ নভেম্বর ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে ৫১তম ঐতিহ্যবাহী সহরাই উৎসব উদযাপিত

­আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধি:
“স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়”—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো ৫১তম ঐতিহ্যবাহী সহরাই উৎসব-২০২৬।
১০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার বিকেলে পত্নীতলা উপজেলার ১০নং আমাইড় ইউনিয়নের বামনকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়। সহরাই উৎসব উদ্‌যাপন কমিটির উদ্যোগে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি সংরক্ষণের তাগিদে প্রতিবছরের ন্যায় এবারও মহাসমারোহে এই ঐতিহ্যবাহী উৎসবটি পালন করা হয়। দিনব্যাপী আয়োজিত এই উৎসবের কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা স্থানীয় সংস্কৃতিপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
সংযম পাহানের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদ নওগাঁ জেলার আহ্বায়ক কমরেড জয়নাল আবেদীন মুকুল এবং জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিজয় সরদার।
অনুষ্ঠানে আমন্ত্রিত ও সম্মানিত অতিথি হিসেবে সবার প্রথমে উপস্থিত ছিলেন পত্নীতলা থানা বিএনপির অন্যতম সদস্য, ১০নং আমাইড় ইউনিয়নের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সবুর খান।
এছাড়াও অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট নওগাঁর গৌহাটির সহ-আহ্বায়ক মোস্তাফিজুর উদ্দিন, এসআইএল (SIL) ইন্টারন্যাশনালের পত্নীতলা অঞ্চলের এরিয়া ম্যানেজার রিন্টু মার্ডি, বামনকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম এবং পত্নীতলার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আলতাফ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে তারা সবাই উৎসবের সাথে সংহতি প্রকাশ করেন।
আদিবাসী তরুণ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এতে আদিবাসী ছাত্র সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা কমিটির সভাপতি মিঠুন পাহান, সাধারণ সম্পাদক চঞ্চল পাহান, আদিবাসী ছাত্র পরিষদ মহাদেবপুর উপজেলার আহ্বায়ক সুমন পাহান এবং আদিবাসী ছাত্র প্রতিনিধি ওমর ফারুক।
আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণ, নিজস্ব ভাষা ও অধিকার রক্ষা এবং সার্বিক উন্নয়নের জন্য এ ধরনের উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। দিনব্যাপী নানা বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

১

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ দু’জন নিহত, গুরুতর আহত ১

২

সাগরজলে পুণ্যস্নান, সম্প্রীতির মেলায় মুখর শুভ সন্ধ্যা

৩

আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

৪

পীরগাছায় কিশোরের বাড়িতে এক নারীর অবস্থান

৫

সাংবাদিক লুৎফর রশিদ রানার অসুস্থতায়,দেখতে হাসপাতালে ছুটে গেলেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি,মোঃ আলমগীর গনি‌।

৬

ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৫

৭

কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন

৮

কালিয়ায় জোড়া খুন: বেন্দারচর থেকে রক্তের নমুনা ও পোড়া মোটরসাইকেলের আলামত সংগ্রহ

৯

রাজশাহী শুরু হলো বস্ত্র ও কুটির শিল্প মেলা

১০

সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

১১

পাথরঘাটায় দুর্যোগে সাড়াদান বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

১২

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎

১৩

চরফ্যাশনে দেহ ব্যবসার অভিযোগ! দুই তরুণীকে ঘিরে চাঞ্চল্য, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

১৪

রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৫

কালিগঞ্জের নবাগত ইউএনও সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৬

দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

১৭

পটুয়াখালী কুয়াকাটায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশ।

১৮

তেরখাদায় বিএনপি নেতাকে গুলি, শরীরে তিনটি গুলিবিদ্ধ

১৯

খুলনায় ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

২০