মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সদর থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব নাজমুল হাসান, পিপিএম এবং বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) তাঁরা বান্দরবান সদর থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা পূজা উদ্যাপন পরিষদ ও সংশ্লিষ্ট পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং পূজামণ্ডপসহ আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি নিরাপত্তা জোরদারে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
পরিদর্শনকালে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট পূজামণ্ডপ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।