ব্রেকিং নিউজ
দূরন্ত ক্রাইম নিউজ
২০ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রীষ্মকালে যেসব রোগের কবলে পড়তে পারেন ও বাঁচার উপায়

গ্রীষ্মের এই তীব্র দাবদাহে শরীর সুস্থ রাখা সত্যিই একটা বড় চ্যালেঞ্জ। প্যাচপ্যাচে ঘাম, ক্লান্তি, র্যাশ সব নিয়ে যেন নাজেহাল অবস্থা হয়ে যায়। অত্যধিক গরমে অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল। তাপপ্রবাহের সময় সামান্য অসতর্কতা বড় বিপদের কারণ হতে পারে।

গরমের সময়ে কিছু সাধারণ রোগের প্রকোপ তুলনামূলক অনেকটাই বেড়ে যায়। এই সময়ে মূলত যেসব রোগ বেশি দেখা দেয় এবং তা থেকে বাঁচার উপায়গুলো নিচে আলোচনা করা হলো:

হিট স্ট্রোক

গ্রীষ্মকালে হিট স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। হিট স্ট্রোকের কবলে পড়লে মাথাব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা, বমি ভাবের মতো উপসর্গ দেখা দেয়। অনেক সময়ে ব্যক্তি অজ্ঞানও হয়ে যায়। এমনকি হিট স্ট্রোক থেকে মৃত্যুও হতে পারে। এই সমস্যা এড়াতে প্রচুর পরিমাণে পানি পান করুন। শরীর হাইড্রেটেড রাখুন। আর হিট স্ট্রোক হলে ঠান্ডা পানির ঝাপটা দিন চোখে-মুখে।

ফুড পয়জন 

গ্রীষ্মকালে ফুড পয়জনের ঝুঁকিও বেড়ে যায়। মূলত দূষিত খাবার ও পানির জন্যই এটা ঘটে থাকে। আসলে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় জীবাণু বেড়ে ওঠে দ্রুত। আর রাস্তার খাবার, পানি পান করলে খাদ্যে বিষক্রিয়া হওয়ার আশঙ্কা আরও বেড়ে যায়। ফুড পয়জন হলে ডায়ারিয়া বা পেট খারাপ, বমি, পেট ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। এই সময়ে খাওয়াদাওয়া হালকা করুন এবং বিশুদ্ধ পানি পান করুন।

ডিহাইড্রেশন

গ্রীষ্মকালের প্রধান সমস্যা হলো ডিহাইড্রেশন। ঘামের মাধ্যমে শরীর থেকে পানি ও খনিজ বেরিয়ে যায়। এর অভাবে শরীর ক্লান্ত হয়ে পড়ে এবং মাথা ঘোরা, মাথা ব্যথা, পেশিতে খিঁচুনির মতো নানা সমস্যা দেখা দেয়। এই সমস্যা এড়াতে পানির পাশাপাশি নুন-চিনি মিশ্রিত পানি, লেবু পানি ইত্যাদি খাওয়া উচিত। তরল জাতীয় খাবার এবং যেসব ফলের মধ্যে পানির পরিমাণ বেশি, সেগুলো খান।

টাইফয়েড

গ্রীষ্মকালে দূষিত পানি খেলেই এই সমস্যা দেখা দেয়। টাইফয়েড হলে জ্বর, ক্লান্তি, দুর্বলতা, পেটে ব্যথা, মাথাব্যথা এবং খিদে কমে যাওয়ার মতো নানা সমস্যা দেখা দেয়। এই সময়ে পানি ফুটিয়ে খাওয়া উচিত এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত।

মাম্পস ও হাম

গ্রীষ্মকালে বাচ্চাদের মধ্যে হাম ও মাম্পসের সমস্যাও দেখা দেয়। এগুলো ভাইরাসজনিত রোগ। এই সব রোগে আক্রান্ত হলে জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, গলা ব্যথা এবং চোখ লাল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। হাম হলে অনেক সময়ে ত্বকেও র্যাশ বের হয়। এছাড়া সাধারণ সর্দির সমস্যা থাকেই।

গ্রীষ্মের সাধারণ রোগের প্রকোপ এড়াবেন কীভাবে?

  • গরমে ঢিলেঢালা সুতির পোশাক, হালকা রঙের জামা পরুন।
  • রাস্তায় বের হলে সঙ্গে টুপি, ছাতা ও পানির বোতল রাখতেই হবে।
  • প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। রাস্তায় বের হলে ডাবের পানিও খেতে পারেন।
  • রাস্তার খাবার, খোলা জায়গায় বিক্রি হওয়া পানীয় এড়িয়ে চলুন।
  • খাওয়ার আগে ভালো করে হাত ধোয়া দরকার।
  • তরমুজ, শসা, আখ, জামরুলের মতো তাজা ফল এবং লাউ, ঝিঙের মতো গ্রীষ্মকালীন সবজি খাবার হিসেবে রাখুন।
  • চা, কফি, চিনিযুক্ত পানীয়, অ্যালকোহল এবং রেড মিট এড়িয়ে চলুন।
  • হালকা এবং সহজপাচ্য খাবার খান।
  • শারীরিক অস্বস্তি এড়াতে দিনে দুবার গোসল করতে পারেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণ পাড়া থানা পুলিশের সফল অভিযান ৩৬ গা’জা উদ্ধার করেন

১

মাদক ব্যবসায়ী মো: মোশারেফ হোসেন @ মোশারফ হোসেন (৩৮) পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ৩৬৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার।

২

খুলনা আদ-দ্বীন হাসপাতালের এনআইসিইউতে যান্ত্রিক ত্রুটি, নবজাতকদের নিয়ে ছুটছেন স্বজনেরা

৩

দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতির বার্তা ডিআইজি আশিক সাঈদের, নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

৪

পেশাদার_চোর_জাকির_গ্রেফতার

৫

কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পি”স্তল, ০৭ রা”উন্ড গু”লি ও ৩৬,০০০ পিস ইয়া”বা উ”দ্ধার; পিকআপসহ মা”দক ব্যবসায়ী গ্রেফ”তার

৬

২০ কেজি গাঁজাসহ ট্রাক উদ্ধার ০৩ মাদক কারবারী গ্রেফতার

৭

টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগে বিশেষ অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করে বাংলাদেশ কোস্ট গার্ড। যার আনুমানিক বাজার মূল্য ৪২ কোটি টাকা।

৮

একটা গাড়ির ভিতর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

৯

খুলনায় পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রাজু মোড়ল গ্রেপ্তার

১০

এই কলম গুলো রাস্তাঘাটে কোথাও পড়ে থাকতে দেখলে দয়া করে কেউ তুলবেন না। কলম গুলিতে বোম ফিটিং করা আছে। আর যত পারবেন পোস্টটি শেয়ার করুন। বাংলাদেশকে সুরক্ষিত রাখা প্রত্যেকটি বাংলাদেশীদের দায়িত্ব। ঘরের প্রতিটি বাচ্চাকে সচেতন করুন।

১১

চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক

১২

ব্রিজের রেলিং না থাকায় শিশু পানিতে পড়ে মৃত্যু হয়

১৩

সাতক্ষীরা আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব: জাহিদুল ইসলাম

১৪

ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী

১৫

কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৬

স্ত্রীর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী

১৭

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায়

১৮

ঈদের নামাজ আদায় নিয়ে দ্ব’ন্দ্ব, ১৪৪ ধারা জারি

১৯

ঈদে নতুন জামা কিনে” ফেরার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

২০