সিনিয়র রিপোর্টারঃ মোঃ রাকিবুল ইসলাম।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সহ-সভাপতি, কিশোরগঞ্জের কৃতী সন্তান, বিশিষ্ট আইনজীবী ও সিনিয়র অ্যাডভোকেট লুৎফর রশিদ রানা গুরুতর অসুস্থ হয়ে,ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রানার অসুস্থতার খোঁজ - খবর তাৎক্ষণিকভাবে জানতে পেরে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মোঃ আলমগীর গনি হাসপাতালে ছুটে যান। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন সিনিয়র অ্যাডভোকেট লুৎফর রশিদ রানার শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন, তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার সার্বিক বিষয়ে অবগত হন।
এ সময় সভাপতি মোঃ আলমগীর গনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন এবং জাতীয় সাংবাদিক সংস্থার সকল সদস্য, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব আলহাজ্ব মোঃ আমির হোসেন।
সিনিয়র অ্যাডভোকেট লুৎফর রশিদ রানা একজন সম্মানিত ব্যক্তিত্ব ও সংগঠনের গুরুত্বপূর্ণ সহযোদ্ধা। তাঁর এই অসুস্থতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন, সকল রোগ-ব্যাধি থেকে মুক্তি দেন এবং আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসে আমাদের মাঝে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন।
আসুন, আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি। আমিন।