গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে ক্রমেই জোরালো হচ্ছে জনমত। দীর্ঘদিনের যোগাযোগ সংকট, যাতায়াতের দুর্ভোগ ও উত্তরাঞ্চলের মানুষের অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় বালাসী–বাহাদুরাবাদ সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করছেন। এ দাবির পক্ষে বাবা-ছেলের উদ্যোগে গড়ে ওঠা জনমত ও প্রচারণায় এবার সংহতি জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সচেতন নাগরিকরা।বালাসী–বাহাদুরাবাদ সেতুর দাবিতে মানববন্ধন, ২০ উপজেলার মানুষের প্রত্যাশা বাস্তবায়নের আহ্বান
শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থন, বাবা-ছেলের উদ্যোগে বৃহত্তর জনদাবিতে নতুন মাত্রাতি সমর্থন জানিয়েছেন। তিনি সেতু নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এ ধরনের বৃহৎ যোগাযোগ অবকাঠামো বাস্তবায়িত হলে নদী পারাপারের দুর্ভোগ কমার পাশাপাশি গাইবান্ধা ও জামালপুরসহ সংশ্লিষ্ট অঞ্চলের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
এদিকে আব্দুল হাই আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বালাসী–বাহাদুরাবাদ সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সেতু নির্মাণের দাবির প্রতি সমর্থন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। শিক্ষাপ্রতিষ্ঠানের এই অংশগ্রহণ জনদাবিটিকে আরও বিস্তৃত সামাজিক পরিসরে তুলে ধরেছে।