প্রতিনিধি: বোরহানউদ্দিন উপজেলা
মোঃ সবুজ মাতাব্বর
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির, মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর তত্ত্বাবধানে আগামী ২৫, ২৬ ও ২৭ নভেম্বর ২০২৬ ইংরেজি তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে চরমোনাইয়ের ঐতিহ্যবাহী বার্ষিক মাহফিল।
বাংলা তারিখ অনুযায়ী ১০, ১১ ও ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রতি বছরের মতো এবারও মাহফিলে দেশ-বিদেশের অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান, নসিহত, জিকির-আজকার এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে অংশগ্রহণ করে দ্বীনি শিক্ষা অর্জন ও আত্মশুদ্ধির আহ্বান জানানো হচ্ছে।
প্রতিনিধি: বোরহানউদ্দিন উপজেলা
মোঃ সবুজ মাতাব্বর