প্রতিনিধি বোরহান উদ্দিন উপজেলা মোঃ সবুজ মাতাব্বর
ভোলার বোরহানউদ্দিনে বেপরোয়া গতিতে চলা একটি সিএনজি রোলার সাথে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বোরহানউদ্দিন ইদারা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দ্রুতগতিতে চলা একটি সিএনজি পেছন দিক থেকে একটি রোলারকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন।
স্থানীয়দের অভিযোগ, বোরহানউদ্দিনের বিভিন্ন সড়কে কিছু সিএনজি চালক বেপরোয়া গতিতে ও অসতর্কভাবে যানবাহন চালাচ্ছেন। এতে পথচারী, যাত্রীসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন।
সড়কে এমন বেপরোয়া চলাচল বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। তাঁদের দাবি, চালকদের ট্রাফিক আইন মেনে চলতে বাধ্য করা, প্রয়োজনীয় নজরদারি বৃদ্ধি এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এলাকাবাসীর জোর দাবি, বেপরোয়া সিএনজি চালকদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা হোক।