নিজস্ব প্রতিনিধি
বান্দরবান শহরের কাছে কসাই পাড়া এলাকায় ঝিরি থেকে মোঃ শরিফ (৩৩) নামের এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা লাশ উদ্ধার করছে। লাশের পড়নো কাপড়ে পাওয়া গেছে ইয়াবা ট্যাবলেট। মাদক সংক্রান্ত বিরুধ অথবা পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা। ডিডিপি টেলিভিশন বান্দরবান সদর রিপোর্টার মোঃ জাহাঙ্গীর আলম