মো: কামাল মোল্লা বিশেষ প্রতিনিধি নড়াইল জেলা।
নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ওয়াজেদুর ইসলাম ওরফে রিপন মোল্যা (৪০) ও মোঃ শরিফুল ইসলাম (৪৫) নামের ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতারকৃত মোঃ ওয়াজেদুর ইসলাম ওরফে রিপন মোল্যা নড়াইল পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামের মোঃ রফিকুল মোল্লার ছেলে ও মোঃ শরিফুল ইসলাম একই থানার ভওয়াখালী গ্রামের আবদুল রাজ্জাক মোল্যার ছেলে। গত (৭ নভেম্বর) নড়াইল সদর থানাধীন নড়াইল টু ঢাকাগামী হাইওয়ে রোডের কুড়িগ্রামে অবস্থিত নড়াইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন এর তত্ত্বাবধানে এসআই জাহাঙ্গীর আলম,এসআই মোঃ তোফায়েল হোসেন ও এএসআই মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ওয়াজেদুর ইসলাম ওরফে রিপন মোল্যা ও মোঃ শরিফুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।