মুহাম্মদ আকাশ
,বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের উদীয়মান তরুণদের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রয়াস’-এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বান্দরবান প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রয়াসের চেয়ারম্যান আব্দুস সাত্তার। সংগঠনের সেক্রেটারি জসীম উদ্দীনের পরিচালনায় সভায় আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন পরিচালক (অর্থ) আবু তাহের।
এ সময় প্রস্তাবনা ও বাজেট পেশ করেন নির্বাহী পরিচালক অধ্যক্ষ রেজাউল করিম। শেয়ার সনদ বিতরণ করেন নির্বাহী পরিচালক অ্যাডভোকেট আবু জাফর।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাসিরুল আলম, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মুহাম্মদ আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন পরিচালক অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, পরিচালক শাহজাহান কাউছার,পরিচালক মোহাম্মদ হোসাইন, পরিচালক মো.রাশেদ, পরিচালক মো.মামুন, পরিচালক মো.আলিফ, পরিচালক হাসান মুন্নাহ' সহ সংগঠনের অন্যান্য পরিচালকবৃন্দ।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, আর্থিক প্রতিবেদন, ভবিষ্যৎ পরিকল্পনা ও বাজেট নিয়ে আলোচনা করা হয়।
সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বান্দরবানের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ প্রত্যয়ের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।