


নিজস্ব প্রতিবেদক: সাকিব মুন্সী
ভোলার চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি পাড়ায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিট থেকে ৯টার মধ্যে একটি রহস্যজনক ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের ১২টি পরিবারের বাড়ির দরজার সামনে সুজি দিয়ে কিছু অজ্ঞাতনামা সাংকেতিক চিহ্ন এঁকে রেখে যায় দুর্বৃত্তরা। তবে কারা, কী উদ্দেশ্যে এবং কেন এসব চিহ্ন এঁকেছে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই এলাকাবাসীর মধ্যে উদ্বেগ, আতঙ্ক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এটি নিছক দুষ্টুমি, কাকতালীয় কোনো ঘটনা, নাকি এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য কিংবা অপরাধমূলক পরিকল্পনা রয়েছে—তা এখনো স্পষ্ট নয়।
এমন সংবেদনশীল ঘটনায় কোনো ধরনের গুজব বা অনুমাননির্ভর তথ্য ছড়িয়ে না দিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
প্রশাসনের প্রতি আহ্বান: ঘটনাটি দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত করা এবং এলাকার হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি দৃষ্টি আকর্ষণ করছে।