নিজস্ব প্রতিনিধি
২২ দিনের অভিযান শেষ হতেই নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। নিষেধাজ্ঞা শেষে নদী থেকে বিপুল পরিমাণ মাছ ধরে আড়তে নিয়ে আসছেন তাঁরা। মাছের স্তূপে ভরে উঠেছে বাজারের আড়ত, ফিরেছে জেলে ও মাছ ব্যবসায়ীদের কর্মচাঞ্চল্য।
ছবিতে দেখা যায়, আড়তজুড়ে বিভিন্ন প্রজাতির মাছের স্তূপ। দীর্ঘ বিরতির পর মাছ ধরার সুযোগ পেয়ে জেলেদের মধ্যে দেখা যাচ্ছে ব্যস্ততা।
নদীতে মাছের প্রাচুর্য জেলেদের মুখে হাসি ফোটাক—এমনটাই প্রত্যাশা সবার।