মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের আলীকদম–নাইক্ষ্যংছড়ি সড়কের টপ এলাকায় কলাবোঝাই একটি চাঁদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে শাহাবউদ্দীন (৩৬) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) আনুমানিক রাত ৮টার দিকে আলীকদমের দিকে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাবউদ্দীন চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত নাজির আহমেদ। দুর্ঘটনার পর তাঁর মরদেহ আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চকরিয়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে কী কারণে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের নাম-পরিচয় সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।