

নিজস্ব প্রতিবেদক
আজ ১৩ ই অক্টোবর ২০২৬ ।
গত ৭ ই অক্টোবর' ২০২৬ বিকেল ১৬.০০ ঘটিকায় বাংলাদেশে সবচেয়ে আলোচিত ও সমালোচিত ঘটনাটি ঘটে নাটোর রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুম থেকে (একজন জার্মান নাগরিক কিরিল লিন্ডার ওয়েবার যিনি এদেশে পর্যটন ভিসায় এসেছিলেন ) তাঁর প্রিয় একটি ম্যাকবুক ল্যাপটপ, ডিএসএলআর ক্যামেরা সহ অন্যান্য জরুরী কাগজপত্র একজন প্রতারক চোর নিয়ে পালিয়ে যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে নেটিজেনরা ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া দেওয়ার পাশাপাশি বিদেশি পর্যটক যাতে তাঁর খোয়া যাওয়া মালামাল ফেরত পান সে বিষয়ে বাংলাদেশ পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। যেহেতু ভিকটিমের মোবাইলের সাথে তার ম্যাকবুক ল্যাপটপ টি লগইন করা ছিল তাই নেটওয়ার্কের ভিতরে ল্যাপটপ টি আসলেই বিভিন্ন সময় সর্বশেষ লোকেশন দেখাচ্ছিল। বিধায় ভিকটিম কিরিল লিন্ডার তাঁর খোয়া যাওয়া ল্যাপটপটির খোঁজে নাটোর, রাজশাহী সহ বিভিন্ন স্থানে স্থানীয় পুলিশের সহায়তায় উদ্ধারের চেষ্টা করতে থাকেন। বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মান ও মর্যাদাকে অক্ষুন্ন রাখার লক্ষ্যে বিষয়টির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইজিপি বাংলাদেশ পুলিশ মহোদয়ের নির্দেশে রেলওয়ে পুলিশ, নাটোর জেলা পুলিশ, এসআরবি, টুরিস্ট পুলিশ রাজশাহী রিজিয়ন ও জোনসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট ও সংস্থা একযোগে মাঠে কাজ করতে থাকেন। এক পর্যায়ে নাটোর জেলা পুলিশ কিরিল লিন্ডারের খোয়া যাওয়া ম্যাকবুক ল্যাপটপ টি উদ্ধারে সক্ষম হন।
আজ সম্মানিত আইজিপি মহোদয় এটি মিডিয়াকর্মীদের উপস্থিতিতে তা ভিকটিম বিদেশি পর্যটক কিরিল লিন্ডার ওয়েবারের নিকট হস্তান্তর করেন। বাংলাদেশ পুলিশের সম্মিলিত অভিযানের ধারাবাহিকতায় একটু দেরিতে হলেও ম্যাকবুক ল্যাপটপটি উদ্ধার করে বিদেশে পর্যটককে হস্তান্তর করাতে বাংলাদেশ পুলিশ দেশীয় পরিমণ্ডলে সুনাম অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূয়সি প্রশংসা অর্জন করেছেন।