নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমীন (১৫) নামে এক কিশোরীর ম'র'দে'হ উ'দ্ধা'র করেছে পুলিশ। ম'র'দে'হে'র পাশ থেকে একটি প'রি'ত্য'ক্ত সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশাও উ'দ্ধা'র করা হয়েছে। উদ্ধারের প্রায় চার ঘণ্টা পর ওই কিশোরীর পরিচয় শনাক্ত হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর উত্তরপাড়া এলাকার মানুমুড়া জঙ্গলসংলগ্ন একটি ফসলি জমি থেকে ম'র'দে'হ'টি উ'দ্ধা'র করা হয়।
নি'হ'ত জান্নাতুল তাজমীন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার আবদুল আলীমের মেয়ে। সে কুমিল্লা শহরের ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা ওষুধ কোম্পানি রেনাটা লিমিটেডের কুমিল্লা রিজিওনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত। চাকরির সুবাদে পরিবারটি কুমিল্লা নগরীর রেসকোর্স ধানমন্ডি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কাঁচিকাটা-হরিশ্চর পাকা সড়কের জগতপুর উত্তরপাড়া এলাকায় একটি সিএনজি অটোরিকশা প'রি'ত্য'ক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সড়ক থেকে প্রায় ৫০ গজ দূরে ফসলি জমির আইলের পাশে কিশোরীর ম'র'দে'হ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম'র'দে'হ উ'দ্ধা'র করে।
পরে সিআইডি ও পিবিআইসহ পুলিশের বিভিন্ন দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।
নি'হ'তে'র বাবা আবদুল আলীম জানান, গত ৪ অক্টোবর তার একমাত্র মেয়ে এক বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে কুমিল্লার ভাড়া বাসা থেকে বের হয়। পরে সে ওই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে যায়। বুধবার রাত ২টার দিকে কক্সবাজার থেকে কুমিল্লা বিশ্বরোড এলাকার হোটেল নূরজাহানের সামনে নামার পর মেয়ের সঙ্গে তার ফোনে কথা হয়। এরপর থেকে মেয়ের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি তিনি।
পরে মেয়ের মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করে জানতে পারেন, ফোনটি লালমাই থানা এলাকায় রয়েছে। সেই সূত্র ধরে খোঁজাখুঁজি করতে গিয়ে জগতপুর এলাকায় ফসলি জমি থেকে মেয়ের ম'র'দে'হ উ'দ্ধা'রে'র খবর পান তিনি।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, গলায় গামছা পেঁচানো অবস্থায় ১৫ বছর বয়সী ওই কিশোরীর ম'র'দে'হ উ'দ্ধা'র করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি প'রি'ত্য'ক্ত সবুজ রঙের সিএনজি অটোরিকশাও উ'দ্ধা'র করা হয়েছে। প্রথমে ম'র'দে'হে'র পরিচয় অ'জ্ঞা'ত থাকলেও পরে পরিচয় শনাক্ত করা হয়।
কিশোরীর এমন ম'র্মা'ন্তি'ক মৃ'ত্যু'তে এলাকায় শো'কে'র ছায়া নেমে এসেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন সচেতন মহল।
আল্লাহ জান্নাতুল তাজমীনকে ক্ষ'মা করুন এবং শো'ক'স'ন্ত'প্ত পরিবারকে এই কঠিন শো'ক স'হ্য করার শক্তি দিন। আমিন।